যয়তুন খাওয়া ও ব্যবহার করা উভয়টাই মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
মহান আল্লাহ পাক তিনি এ বিষয়ে সরাসরি শপথ করে ইরশাদ মুবারক করেছেন-
وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِ.
অর্থ: শপথ তীন এবং যয়তুনের। (সম্মানিত ও পবিত্র সূরা তীন শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন। এটি ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারি, বার্ধক্যকে দূরে সরিয়ে দেয় এবং পেটের জন্য তেমন শীতল যেমন আগুনের সামনে বরফ।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتِ الْفَارُوْقِ الْاَعْظَمِ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوْا بِهٖ فَإِنَّهٗ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ.
অর্থ: সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা যয়তুন খাও এবং যয়তুনের তেল মাখো। কেননা এটি একটি মুবারক বৃক্ষ থেকে তৈরী। ” (ইবনে মাজাহ শরীফ : কিতাবুত ত্বয়ামাহ : মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ৩৩১৯; তিরমিযী শরীফ)
عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلٰى حَضْرَتْ سَعْدِ بنِ عُبَادَةَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ فَأَكَلَ. )رَوَاهُ أَبُوْ دَاود(
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত সা’দ ইবনে উবাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট মহাসম্মানিত তাশরীফ মুবারক গ্রহণ করলেন। তিনি রুটি ও যায়তুনের তেল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে পেশ করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা আহার মুবারক করলেন। (আবূ দাঊদ শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং: ৩৮৫৬)
উপকারিতা:
১. চোখের কালোদাগ দূর করে প্রসাধনী হিসেবে,
২. রোদে পোড়া থেকে রক্ষা করে,
৩. ক্যান্সার প্রতিরোধ করে,
৪. ত্বকে বয়সের ভাজ পড়া থেকে রক্ষা করে,
৫. চুল পড়া রোধ করে,
৬. খুশকির জন্য প্রতিষেধক ,
৭. হৃদরোগের প্রতিষেধক,
৮. ত্বক ফাটা রোধ করে,
৯. ত্বকের রুক্ষতা দূর করে উজ্জলতা বাড়ায়।
খাদ্য হিসেবে :
১. ডায়াবেটিক প্রতিরোধ করে,
৩. কোষ্ঠকাঠিন্য দূর করে,
২. ওজন কমায়।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।