যে ৫ ভিটামিনের অভাবে অকালে চুল পেকে যায়
বয়স বাড়লে চুলে পাক ধরে। তবে অনেকের বয়সের আগেই চুল পেকে যায়। মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন এক্ষেত্রে বেশি দায়ী। বিভিন্ন ভিটামিনের অভাবে চুল ধীরে ধীরে সাদা হতে থাকে। বিভিন্ন গবেষণায়ও এমনটাই উঠে এসেছে। চুলের অকালপক্কতা রোধে ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করার পরামর্শ দেন অনেক চিকিৎসক।
অসময়ে চুল পাকে কেন?
* প্রয়োজনীয় ভিটামিনের অভাবে
* জিনগত কারণে
* হরমোনের তারতম্যের কারণে
* শারীরিক অসুস্থতার কারণে।
কোন ভিটামিনের অভাবে চুল অকালে পেকে যায়?
ভিটামিনের অভাবে আগেই চুল পেকে যেতে পারে। ভিটামিন বি১২, ডি৩, ই, বায়োটিন অর্থাৎ ভিটামিন বি৭-এর অভাবে এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কপার, আয়রন এবং জিংকের অভাবেও চুল অকালে পেকে যায়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় এমনটা বলা হয়েছে। ২০১৬ সালের এক গবেষণায় জানা গেছে, ভিটামিন ১২ এর অভাব হলে ২৫ বছরের কম বয়সীদেরও চুল পেকে যেতে পারে।
কোন খাবার খাবেন?
শরীরে নির্দিষ্ট ভিটামিনগুলোর অভাবের কারণে চুল পেকে গেলে সেই সমস্যা সমাধানে সচেতন হতে হবে। অসময়ে চুলে পাক ধরলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে নিন শরীরে সব ভিটামিনের মাত্রা ঠিক রয়েছে কি না। গবেষণায় দেখা গেছে, চুলের অকালপক্কতার পেছনে ভিটামিন ডি দায়ী হতে পারে। তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। ডিম, মাশরুম, মাছ, দুধ খাবেন। প্রতিদিন বিশ মিনিট সূর্যের আলো গায়ে লাগাবেন। ভিটামিন বি১২ যুক্ত খাবার খাবেন। এতেও চুল ভালো থাকে। গোশত, ডিম, দুধ এবং মাছে প্রচুর ভিটামিন বি১২ পাওয়া যায়।
এই ২ ভিটামিন নিয়মিত খান:
ভিটামিন বি৯ বা ফোলেট চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের তালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার যোগ করুন। বিন, সবুজ শুঁটি, শাক-সবজি, সাইট্রাস ফল নিয়মিত খান। ভিটামিন বি৫ যুক্ত খাবার যেমন সবুজ শাক-সবজি, মাশরুম, ইয়োগার্ট, ডিম, বিন, মাছ এবং গোশত ইত্যাদিও নিয়মিত খাবেন। চুলের অকালপক্কতা রোধ করতে এসব ভিটামিন কার্যকরী।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।