যে সব কারণে নিয়মিত ছোলা খাবেন
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডায়েটে সেসব খাবার অন্তর্ভুক্ত করা উচিত, যা শরীরে শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যক্ষমতা বাড়াতে পারে। এমন একটি খাবার হলো, ছোলা। আমাদের দেশে এটি সহজলভ্য খাবার।
পবিত্র রমাদ্বান শরীফে ঘরে ঘরে ইফতারে ছোলা খাওয়া হয়। বছরের অন্য সময়টাতে ছোলার চাহিদা রমাদ্বান শরীফের মতো প্রবল নয়। কিন্তু ছোলা আমাদের শরীরে এমনকিছু চমকপ্রদ উপকার করে, যা বিবেচনায় এটা শীতকালেও নিয়মিত খাওয়া যেতে পারে। এখানে ছোলার ৬টি স্বাস্থ্য উপকারিতা উল্লেখ করা হলো।
হার্টের সুরক্ষায়:
শীতকালকে হার্ট অ্যাটাকের মাস বলা হয়। হার্টকে সুরক্ষিত রাখতে শীতকালে নিয়মিত ছোলা খেতে পারেন। প্রোটিন ও ফাইবার ছাড়াও ছোলাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে, যেমন- ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও সেলেনিয়াম। গবেষণায় দেখা গেছে, পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম হৃদস্পন্দনের স্বাভাবিকতা বজায় রাখে। সেলেনিয়াম প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে:
গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কোনো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার পর কেমন গতিতে রক্ত শর্করা বাড়ে তা নির্দেশ করে। ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর হলো- ছোলার জিআই কম, যার স্কোর হলো ২৮। স্কোর ৫৫ বা এর কমকে লো জিআই ফুডস বলা হয়। এসব খাবার থেকে ধীরে ধীরে শর্করা নিঃসরিত হয়।
ক্যানসারের ঝুঁকি কমায়:
ছোলার কিছু ক্যানসারের ঝুঁকি কমানোর ক্ষমতা আছে। ছোলা খেলে শরীর বিউটাইরেট নামক শট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা শরীর থেকে অসুস্থ ও মুমূর্ষু কোষ অপসারণে সাহায্য করে। এর ফলে ক্যানসার প্রতিরোধ হয়। এই খাবারে লাইকোপিন, বায়োচেনিন ও স্যাপোনিনও রয়েছে। এসব ডায়েটারি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডও ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
পেশি মেরামত করে:
পেশি মেরামত, হরমোন কার্যক্রম ও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে প্রোটিন প্রয়োজন হয়। যদি কেউ শরীরে প্রোটিন সরবরাহ বাড়াতে চান, তাহলে তিনি অনায়াসে খাদ্যতালিকায় ছোলা অন্তর্ভুক্ত করতে পারেন। এক আউন্স (২৮.৩৫ গ্রাম) ছোলা থেকে ৩ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়া ছোলার প্রোটিনের মান বেশি, কারণ এতে মিথিওনিন ব্যতীত প্রায় সকল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে।
রক্তশূন্যতা প্রতিরোধ করে:
আয়রনের অভাবে রক্তশূন্যতা দেখা দিতে পারে, যার ফলে দুর্বলতা ও ক্লান্তিতে ভুগতে হয়। নিয়মিত ছোলা খেলে রক্তশূন্যতা এড়ানো সম্ভব হবে। ১০০ গ্রাম ছোলাতে ৬.২ মিলিগ্রাম আয়রন রয়েছে। এছাড়া ছোলার ভিটামিন সি আয়রন শোষণে সহায়তা করে। কিছু মাছ ও গোশতে প্রচুর আয়রন থাকে, কিন্তু যারা এসব খাবার কম খান তাদের বেশি করে ছোলার মতো আয়রন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাবার খাওয়া উচিত।
দীর্ঘসময় পেট ভরা রাখে:
ছোলাতে কেবল উচ্চমানের প্রোটিন নয়, প্রচুর পরিমাণে ফাইবারও আছে। প্রতি আউন্স ছোলাতে ২ গ্রাম ফাইবার পাবেন। প্রোটিন ও ফাইবারের সমন্বয় পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে। উভয় পুষ্টি ধীর হজমে সহায়তার জন্য একত্রে কাজ করে, যার ফলে দীর্ঘক্ষণ ক্ষুধা অনুভূত হয় না।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।