যে শহরে বহুতল ভবনও মাটির তৈরি
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে মাটির তৈরি বাড়ি চোখে পরে। যা শত শত বছর ধরে সে অঞ্চলের ঐতিহ্য বহন করছে। যদিও এখন তেমন একটা মাটির বাড়ি দেখা যায় না। সেখানে স্থান নিয়েছে ইট পাথরের বাড়ি। তবে ইয়েমেনের পূর্বাঞ্চলে অবস্থিত হাদরামাউত উপত্যকার এক বিস্ময়কর শহর শিবাম। এটি বিশ্বের অন্যতম প্রাচীন উঁচু ভবনের নগরী, যেখানে সমস্ত বহুতল ভবন কাঁচা মাটি দিয়ে তৈরি।
এই কারণে একে ‘মরুভূমির ম্যানহাটন’ বা ‘পৃথিবীর প্রথম উঁচু ভবনবিশিষ্ট শহর’ বলা হয়। শিবামের স্থাপত্যশৈলী, নির্মাণপ্রক্রিয়া, ইতিহাস ও টিকে থাকার রহস্য এক অনন্য বিষয়।
শিবাম শহরের ইতিহাস ৩য় শতকের দিকে গড়ে উঠলেও বর্তমান আকার ধারণ করে ১৬শ শতকে। এই শহর মূলত হাদরামাউত উপত্যকার বাণিজ্যিক কেন্দ্র ছিল, যেখানে ব্যবসায়ীরা একত্রে বসবাস করতো। এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের সংযোগস্থল হওয়ায় শিবাম ঐতিহাসিকভাবে অনেকবার আক্রমণের শিকার হয়েছে। ফলে স্থানীয়রা আত্মরক্ষার জন্য শহরটিকে উঁচু ও সুরক্ষিত কাঠামোয় গড়ে তোলে।
১৯৮২ সালে ইউনেস্কো শিবামকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে, কারণ এটি ঐতিহ্যগতভাবে টিকে থাকা বিশ্বের অন্যতম প্রাচীন উচ্চনগরী। শিবাম শুধু একটি শহর নয়, এটি মানব সভ্যতার স্থাপত্যশিল্পের এক বিরল নিদর্শন। আধুনিক প্রযুক্তির আগে কীভাবে মানুষ টিকে থাকার জন্য স্থাপত্যশৈলীকে অভিযোজিত করেছিল, তার উৎকৃষ্ট উদাহরণ শিবাম।
শিবামের বহুতল দালানের সংখ্যা প্রায় ৫০০টির বেশি। সাধারণত ৫-১১ তলা, কিছু ভবনের উচ্চতা ৩০ মিটার পর্যন্ত। ভবনগুলো খেজুর কাঠের ফ্রেম দিয়ে শক্তিশালী করা হয় এবং প্রতি কয়েক বছর পর পর নতুন কাদা দিয়ে সংস্কার করা হয়। প্রথম তলায় পশুর জন্য গোয়ালঘর বা দোকান থাকে, ওপরের তলাগুলো বসবাসের জন্য ব্যবহৃত হয়।
এই অঞ্চলের বাড়িগুলো কাঁচা মাটি দিয়ে তৈরি করার বিশেষ কিছু কারণও আছে বটে। প্রথম কারণ হচ্ছে প্রাকৃতিক প্রতিকূলতার সাথে মানিয়ে নেওয়া। শিবাম এক মরুভূমির শহর, যেখানে বৃষ্টি খুবই কম হয়, কিন্তু যখন হয়, তখন তা হয় প্রবল। তাছাড়া, এখানে প্রচ- গরম ও ধূলিঝড় লেগেই থাকে। কাঁচা মাটির (আদোব বা সানাই মাটি) দেয়াল গরমে ঘরকে শীতল রাখে এবং শীতকালে উষ্ণতা ধরে রাখে। এছাড়া, ভূমিকম্প প্রতিরোধেও মাটির দালান বেশ কার্যকর।
শিবামের আশেপাশে পাথরের যোগান কম থাকায় এবং কাঠের অভাব থাকায় স্থানীয়রা সহজলভ্য কাদা, খড় ও খেজুরগাছের কাঠ ব্যবহার করে দালান নির্মাণ করে। এর ফলে খরচ কমে এবং পরিবেশবান্ধব নির্মাণ সম্ভব হয়।
শিবামের প্রতিটি দালানই একেকটি দুর্গের মতো। অতীতে দস্যু ও শত্রুদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য শহরকে চারপাশে ঘিরে এক ধরনের উঁচু দুর্গ-শৈলীর নকশায় নির্মাণ করা হয়। সরু গলিপথ এবং সংযুক্ত বাড়িগুলো আক্রমণকারীদের চলাচল কঠিন করে তোলে।
তবে শিবামের ভবনগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকলেও আধুনিক শহরায়ন এবং পর্যাপ্ত সংরক্ষণ না করার ফলে এটি এখন ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। বিশেষত, ২০০৮ ও ২০১৫ সালের বন্যায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












