যে যাঁকে মুহব্বত ও অনুসরণ করবেন, সে উনার সাথে থাকবেন (২)
, ১৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সামিন, ১৩৯১ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
অপর বর্ণনায় রয়েছে, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
فَاَنْتَ مَعَ مَنْ اَحْبَبْتَ
“আপনি (পরকালে, সম্মানিত জান্নাত মুবারকে) উনার সাথে থাকবেন, যাকে আপনি মুহব্বত মুবারক করেন।” সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুস সালাম বা জবান মুবারকে এই সম্মানিত ও পবিত্র হাদীছ শরীফ শুনে আমরা এতই আনন্দিত হলাম যে, সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর এর চাইতে বেশি আনন্দিত আর কখনো হইনি। সুবহানাল্লাহ! হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আরো বলেন, আমি মহান আল্লাহ পাক উনাকে, উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে ও সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে অর্থাৎ উনাদেরকে মুহব্বত করি এবং আশা করি যে, (পরকালে সম্মানিত জান্নাত মুবারকে) উনাদের সাথেই থাকবো। যদিও আমি উনাদের অনুরূপ আমল করি না। সুবহানাল্লাহ!
(অতঃপর ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,) আমি বলি, আর এই বিষয়টি যা হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আঁকড়িয়ে ধরেছেন, তা প্রত্যেক মুসলমানদেরকে শামিল করেছে। সুবহানাল্লাহ! অনুরূপভাবে আমাদের কাঙ্খিত প্রত্যাশা, কামনা-বাসনা উনার সাথে সম্পৃক্ত হয়েছে, যদিও আমরা এই বিষয়ে ব্যর্থ। আর আমরা মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক প্রত্যাশা করি, যদিও আমরা অযোগ্য। সুবহানাল্লাহ! কুকুর আছহাবে কাহ্ফ উনাদেরকে মুহব্বত করার কারণে মহান আল্লাহ পাক তিনি উনাদের সাথে কুকুরের আলোচনা (পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে) করেছেন। (যদি তাই হয়,) তাহলে আমাদের তো রয়েছে সম্মানিত ঈমান মুবারক উনার বন্ধন, সম্মানিত ইসলাম উনার কালিমা মুবারক এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মুহব্বত মুবারক, তাহলে আমাদের সাথে মহান আল্লাহ পাক তিনি কিরূপ আচরণ করবেন? সুবহানাল্লাহ! (অথচ মহান আল্লাহ পাক তিনি ‘সম্মানিত সূরা বনী ইসরাঈল শরীফ উনার ৭০ নং আয়াত শরীফ’ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-)
وَلَقَدْ كَرَّمْنَا بَنِىْ اٰدَمَ وَحَمَلْنَاهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلـٰى كَثِيْرٍ مِّـمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا.
“নিশ্চয়ই আমি আদম সন্তান উনাদেরকে সম্মানিত করেছি, আমি উনাদেরকে স্থল ও পানিতে চলাচলের বাহন দান করেছি; উনাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং উনাদেরকে অনেক অর্থাৎ সমস্ত সৃষ্টি জীবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।” সুবহানাল্লাহ! (তাফসীরে কুরতুবী শরীফ ১০/৩৭১-৩৭২)
উল্লেখ্য, আছহাবে কাহ্ফের কুকুরটি সম্পর্কে হযরত শেখ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
ساگ اصحاب كهف روزے چند
پئے نيكاں گرفت مردم شد
অর্থ: “আছহাবে কাহ্ফের কুকুর নেককারদের ছোহবতে থাকার কারণে মানুষের ছূরতে জান্নাতী হবে।” সুবহানাল্লাহ!
ইমামুল মুফাসসিরীন মিনাল আউওয়ালীন ইলাল আখিরীন, মুজাদ্দিদে আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “পরকালে হিসাব-নিকাশের পর আছহাবে কাহ্ফের কুকুরটি বনী ইসরাঈলের মরদূদ দরবেশ বালআম ইবনে বাউরার ছূরতে জান্নাতে প্রবেশ করবে এবং অনন্তকাল যাবৎ জান্নাত মুবারকে অবস্থান করবে।” সুবহানাল্লাহ!
এখন বলার বিষয় হচ্ছে, পবিত্র সূরা কাহ্ফ শরীফ হচ্ছেন পবিত্র কুরআন শরীফ উনার অন্যতম একখানা সূরা শরীফ। সুবহানাল্লাহ! সেই সূরা শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ‘আছহাবে কাহ্ফ’ উনাদের আলোচনা করেছেন এবং উনাদের সাথে উনাদের কুকুরটিরও আলোচনা করেছেন। সুবহানাল্লাহ! এই কুকুরটি উনাদেরকে মুহব্বত করার কারণে, উনাদের সঙ্গী হওয়ার কারণে পরকালে মরদূদ দরবেশ বালআম ইবনে বাউরার ছূরতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! আছহাবে কাহ্ফ উনার সদস্যরা ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার উম্মত। উনারা অনেক বড় ওলীআল্লাহ ছিলেন তা না। উনারা ঈমান হেফাযতের লক্ষ্যে পাহাড়ের গুহায় প্রবেশ করেছেন। আর উনাদেরকে মুহব্বত করার কারণে, উনাদের সঙ্গী হওয়ার কারণে যদি একটি কুকুর এত বেমেছাল ফযীলত লাভ করে যে, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে কুকুরটির আলোচনা করেন এবং কুকুরটি পরকালে মানুষের ছূরতে জান্নাতী হবে। সুবহানাল্লাহ! তাহলে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কতটুকু? মূলতঃ উনারা ফযীলতের মালিক, উনারা যাকে মর্যাদা দান করবেন, সে সম্মানিত হয়ে যাবে। তাহলে উনাদেরকে যদি এই উম্মত মুহব্বত করে, উনাদের সম্মানিত ছোহবত মুবারক অর্জন করে, তাহলে এই উম্মত কী নিয়ামত মুবারক লাভ করবে? সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার সম্মানিত ফযল-করম মুবারকে এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দয়া-দান, ইহ্সান মুবারক-এ ঐ সকল উম্মত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের আখাছ্ছুল খাছ মুহব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক লাভ করবে এবং উনাদের খাদিম হিসেবে উনাদেরই সাথেই অনন্তকাল যাবৎ জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ! যদিও তাদের আমলে শত ত্রুটি থাকুক না কেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ তিনি আমাদের সবাইকে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে হাক্বীক্বীভাবে মুহব্বত করার, খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেয়ার, তা’যীম-তাকরীম ও ছানা-ছিফত মুবারক করার এবং নিসবত মুবারক হাছিল করার তাওফীক্ব দান করুন। আমীন! (সমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












