যেভাবে বানাতে পারবেন আম দিয়ে আমসত্ত্ব
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আম বড় হতে শুরু করেছে। কিছুদিন পরই কাঁচা পাকা আমে ভরে যাবে বাজার। টক বা মিষ্টি আম দিয়ে তৈরি সুস্বাদু একটি খাবার আমসত্ত্ব। সাধারণত বিভিন্ন আচারের দোকান থেকেই আমসত্ত্বসহ বিভিন্ন আচার কিনে খেয়ে থাকেন অনেকেই!
চাইলে ঘরেও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজাদার আমসত্ত্ব। এটি তৈরি করা খুবই সহজ। আমসহ সামান্য কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নেওয়া যায় আমসত্ত্ব।
উপকরণ:
১. কাঁচা আম ২টি, চিনি ১ কাপ, বিট লবণ আধা চা চামচ, তেজপাতা ১টি, কাঁচা মরিচের গুঁড়া আধা চা চামচ, পাঁচ ফোড়ন, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা ১ চিমটি, পানি পরিমাণমতো।
পদ্ধতি:
প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বেশি পানি যেন না থাকে। গরম থাকাকালীন একটি ঝাঝরির সাহায্যে সেদ্ধ আমগুলো ম্যাশ করে নিন।
তারপর একটি প্যান গরম করে তাতে সেদ্ধ আমের পাল্প ও চিনি ঢেলে দিন। ভালো করে নেড়েচেড়ে বাকি সব শুকনো উপকরণগুলো দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে। এবার একটি বড় প্লেটে সরিষার তেল মাখিয়ে রাখুন।
নাড়তে নাড়তে যখন দেখবেন আমসত্ত্বের মিশ্রণ খুন্তির সঙ্গে একেবারে লেগে থাকবে বা আঁঠালোভাব হবে; তখন নামিয়ে নিন। এবার প্যান থেকে প্লেটে ঢেলে নিন। প্লেটটি ধরে একটু ঘুরিয়ে নিন, যাতে যাতে সমানভাবে ছড়ায়।
এবার রোদে রেখে টানা ২দিন শুকিয়ে নিতে হবে। ২দিন পর দেখবেন আমসত্ত্বের রং অনেকটা কালচে বা খয়েরি হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে কেটে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। দীর্ঘদিন ভালো রাখতে মাঝে মধ্যে রোদে দিতে হবে আমসত্ত্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












