যা আল্লাহ পাক উনার রাস্তায় দান করা হয় তাই রয়ে যায়
এই প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয় যে, একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একটা ছাগল জবেহ করেছিলেন। জবেহ করে হুজরা শরীফ থেকে বেরিয়ে কোথাও কোন কাজে গিয়েছিলেন। বাইরে থেকে এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে জিজ্ঞেস করলেন, “হে উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম! আমি যে ছাগলটা জবেহ করেছিলাম সেটার কিছু আছে কি?” তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সব কিছু দান করে দেয়া হয়েছে, একটা কাঁধ রয়েছে, একটা কাঁধ। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “হে উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম! আপনি বলুন কাঁধটাই নেই, বাকী সব রয়েছে।” কাঁধটাই নেই সব রয়েছে। তার অর্থ যেটা দান করে দেয়া হয়, সেটাই থেকে যায়। আর যেটা দান করা হয় না, সেটা মূলতঃ থাকে না।
ما عندكم بنفذ وما عند الله باق
যেটা আমাদের কাছে রয়ে গেলো, দান করা হলো না, সেটা মূলতঃ থাকলো না। যেটা দান করে দেয়া হলো সেটাই মূলতঃ রয়ে গেল। হযরত হাতেম আসেম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, আমি যখন এই আয়াত শরীফ পেলাম, তখন আমার তৌফিক আন্দাজ, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার যা ছিল ধন-দৌলত, টাকা-পয়সা সম্পদ আমি মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান-খয়রাত করে দিলাম। যেহেতু মহান আল্লাহ পাক উনার রাস্তায় সেটা জমা থাকবে, সেজন্য আমি দান-খয়রাত করলাম বেশী বেশী এবং এখনও আমার তৌফিক আন্দাজ আমি দান-খয়রাত করে থাকি। সুবহানাল্লাহ! হযরত শাক্বীক্ব বলখী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে হাতেম আছেম রহমতুল্লাহি আলাইহি! আপনি তো উত্তম মাসয়ালা শিক্ষা করেছেন।
-মুহাজিরুল ইসলাম।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।