যাত্রী খরায় কমেছে আয়: রাইড শেয়ারিং ছাড়তে চাইছেন চালকরা
নিজস্ব প্রতিবেদক:
, ৫ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯০ শামসী সন, ৩০শে নভেম্বর, ২০২২ খ্রি:, ১৫ই অগ্রহায়ণ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
অন্যদিকে কয়েক দফায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। খরচের যুদ্ধে টিকতে না পেরে প্রথমে পরিবারকে বাড়ি পাঠিয়েছেন। যাত্রী কমে যাওয়া, ট্রাফিক পুলিশের হয়রানি সর্বোপরি পণ্যের দামের লাগামহীন ঘোড়ায় পরাস্ত এই যুবক বলেন, রাইড শেয়ারিং ছেড়ে দিয়ে নতুন করে আবার চাকরিতে ফিরবেন। শেরপুরে যে অ্যাগ্রো ফার্মে তিনি কাজ করতেন সেখানে যোগদান করতে পারেন।
মুন্নার মতোই অবস্থা বেশিরভাগ ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকের। তারা বলছেন, যারা অফিস কিংবা ব্যবসা করেন তারা শখের বসে অ্যাপ ব্যবহার করে রাইড শেয়ারিং করেন। যারা জীবিকা নির্বাহ করেন তারা অ্যাপ ছাড়াই রাইড শেয়ারিং করেন।
উদাহরণ দিয়ে পল্টনের জামান টাওয়ারের রাইড শেয়ারিংচালক নুরুজ্জামান বলেন, দিনে ৩০০ টাকার তেল খরচ আছে একটা গাড়ির। পল্টন মোড় থেকে ফার্মগেট পর্যন্ত কেউ যদি রাইড নেয় তার আসে ১২০-১৫০ টাকার মতো। এর মধ্যে কাস্টমারের ডিসকাউন্ট, অ্যাপের কমিশন সবকিছু কেটেকুটে চালকের পকেটে ঢোকে ৫০ থেকে ৬০ ঢাকা। যানজটের কারণে সামান্য দূরত্বে অনেক সময় লেগে যায়। সারাদিনে চার-পাঁচটা রাইড পাওয়া যায়। অ্যাপে চালালে তেলের খরচও ওঠে না।
তিনি বলেন, চালকরা প্রথমে অ্যাপে চালাতো। সেই সময় সুযোগ-সুবিধা বেশি ছিল। কিন্তু এখন চালকের জন্য কিছু নেই। যারা অন্যকিছু করেন তারা অ্যাপে রাইড শেয়ারিং করেন তেলের টাকাটা উঠানোর জন্য। এই অ্যাকাউন্ট বন্ধ, ওই পুলিশের মামলা এভাবে রাইড শেয়ারিং খুব খারাপ একটা জায়গায় চলে যাচ্ছে। অনেকেই এটা ছেড়ে দিচ্ছে।
বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ইউরোপে যুদ্ধের অজুহাতে চলতি বছরের আগস্টে জ্বালানি তেলের দাম প্রায় ৫২ শতাংশ বাড়ানো হয়। কয়েকমাস পরে নামমাত্র কমানো হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য দ্বিগুণের বেশি।
বেসরকারি চাকরিজীবী নাজমুল হাসান বলেন, টিউশনিসহ বিভিন্ন কাজে আগে রাইড শেয়ারিংয়ে চলাচল করতাম। তবে এখন সরকারি চাকরির পরীক্ষার দিনে শুধু রাইড শেয়ারিং নেই, তাও পরীক্ষার ভেন্যু দূরে হলে।
তিনি বলেন, রাইড শেয়ারিং এখন আর প্রয়োজন না। অতিমাত্রায় প্রয়োজন হলেও ব্যবহার করা হয় না। অন্যান্য খরচ এতটা বেড়েছে যে, মোটরসাইকেলে না চড়ে এখন একটু হেঁটে কিংবা বাসে যাতায়াতের চেষ্টা করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












