মৌরিতানিয়ায় ইসলাম ও ইসলামী আইন
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
প্রায় সকল মৌরিতানীয়ই সুন্নি মুসলমান। তারা মালেকী মাযহাবের অনুসরণ করে। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকেই মৌরিতানিয়া একটি ইসলামি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৮৫ সালের সাংবিধানিক সনদ ইসলামকে দেশের রাষ্ট্রদ্বীন এবং শরিয়াকে তার আইনের উৎস ঘোষণা করে।
তবে মৌরিতানিয়ার আইনি ব্যবস্থা ফরাসি নাগরিক আইন এবং শরিয়া আইনের মিশ্রণ। দ্বীন ইসলামের বিরুদ্ধে অপরাধের শাস্তি বিশেষভাবে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়।
সেখানে কিছু অপরাধের জন্য শরিয়া আইনের প্রয়োগ আছে। শুধু তাই নয়, এ দেশের আইন ইসলাম ত্যাগকে নিষিদ্ধ করে এবং এটিকে মৃত্যুদ-যোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে।
দেশটিতে প্রচুর মসজিদ, মাদরাসা, মক্তব ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র আছে।
মৌরিতানিয়ায় পাবলিক স্কুল ও প্রাইভেট সেকেন্ডারি স্কুলে প্রতি সপ্তাহে চার ঘণ্টা ইসলামী শিক্ষা প্রদান করতে হয়। স্নাতক চাওয়া শিক্ষার্থীদের জন্য আরবীতে ধর্মীয় নির্দেশনা প্রয়োজন।
মৌরিতানিয়ার অর্থনীতি
মৌরিতানিয়া খনিজ, হাইড্রোকার্বন এবং মৎস্য সম্পদের উল্লেখযোগ্য মজুদসহ একটি সম্পদসমৃদ্ধ দেশ হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে মৌরিতানিয়ার অর্থনীতি এখনো মূলত কৃষি ও পশুসম্পদের ওপর নির্ভরশীল। দেশটির হাজার হাজার বছর আগের একটি সমৃদ্ধ ইতিহাস আছে এবং সেখানে আছে বেশ কিছু সুসংরক্ষিত ঐতিহাসিক স্থান। যেমন-চিনগুয়েত্তি শহর, যা তার প্রাচীন গ্রন্থাগার এবং মসজিদের জন্য পরিচিত।
মৌরিতানিয়ায় আছে মনোমুগ্ধকর সব প্রাকৃতিক দৃশ্য, যা প্রথম দেখাতেই দর্শনার্থীর দৃষ্টি কাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












