বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোবাইল আসক্তি কম বয়সীদের বিষাদগ্রস্ত করে তুলছে -গবেষণা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, রাত ১১:১৮
মোবাইল আসক্তি কম বয়সীদের বিষাদগ্রস্ত করে তুলছে -গবেষণা
মানুষ মোবাইল বা মুঠোফোন ব্যবহার করে নাকি মুঠোফোনগুলোই আজকাল মানুষকে ব্যবহার করছে? এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে বাঘাবাঘা প্রযুক্তিবিদ কিংবা মনোবিদেরও ঘাম ছুটে যেতে পারে। কারণ, মানুষের জীবন সহজ করতে যে মোবাইলের উদ্ভাবন হয়েছিলো, সেই মোবাইলই এখন পরিস্থিতি জটিল করে তুলছে।
স্মার্টফোনগুলো ইন্টারনেটের মতো নানা যোগাযোগ কৌশলের বরাতে বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। ভার্চুয়ালে এখন চাইলে নিমিষেই বাংলাদেশের কোনো এক প্রান্তিক গ্রামে বসেও আমেরিকা-ফ্রান্সে প্রবেশ করা যায়। মুহূর্তেই যেকোনো ঘটনার খবর পাওয়া যায়। কয়েক হাজার মাইল দূরের মানুষকে এখন একই সাথে শোনা ও দেখা যায় প্রায় বাস্তবের মতো। এমন আরও অনেক চমকপ্রদ ঘটনা ঘটছে স্মার্ট মুঠোফোনটিতে।
অনেকে তো গুলিয়ে ফেলে কোনটা আসল বাস্তবতা আর কোনটা ভার্চুয়াল রিয়ালিটি। হরহামেশাই এই ভার্চুয়ালের ঘটনা বড় দাগ কাটে বাস্তব জীবনে। এক ফেসবুক পোস্ট কেন্দ্র করে আজকাল তুলকালাম কা- ঘটে যায়। অথবা একটি ইউটিউব পোস্টে ঘটে যায় বড়সর বাস্তব পরিবর্তন। ভার্চুয়াল আর বাস্তবতার এক গোল চক্করে মানুষকে বেঁধে ফেলেছে মুঠোফোন। এই জীবন সহজ করার মাধ্যমটিই অনেকের জন্য হয়ে উঠছে জটিলতার কারণ। মাদকাসক্তির চেয়েও অনেক ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে মোবাইল আসক্তি।
দেখা যায় অনেকেই আজকাল অনলাইনে পোস্ট করা ছবির লাইক কমেন্ট দিয়েই নিজের গ্রহণযোগ্যতা পরিমাপ করছে। কেউ আবার লাইক কমেন্ট আর ভিউর জোরেই হয়ে উঠছে সেলিব্রেটি। অনেকের আবার কারণে অকারণে কাজ একটাই অনবরত মোবাইলের পর্দায় আঙুলটা ঘষে যাওয়া, মানে অবিরাম স্ক্রলিং। কেউ আবার নিজেকে নানা ফিল্টারে সাজিয়ে মোবাইলে পর্দায় জেঁকে বসা ভার্চুয়াল দুনিয়ায় আকর্ষণীয় হিসেবেও উপস্থাপন করতে থাকে মরিয়া। কারণ, বাস্তবে নিজের গায়ের রঙে কিংবা চাহনির ঢঙে পরিবর্তন না আনতে পারলেও মোবাইলের পর্দায় পাল তুলে ভেসে চলা জীবনে অনায়াসেই নানা প্রযুক্তির বদৌলতে তা করা যায়। ছোট্ট পর্দায় বড়কিছু হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টাও অনেকের জীবনে কাল হয়ে আসে। তারা বাস্তবতাকে অস্বীকার করতে গিয়ে পড়ে বিপাকে। আসলে মোবাইলে আসক্ত বেশি হচ্ছে কারা?
সাম্প্রতিক এক গবেষণা বলছে, কম বয়সী ছেলেদের চেয়ে মেয়েদের মোবাইলে আসক্তি অনেক বেশি। আর এই আসক্তিই অবসাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্মার্টফোনের স্ক্রিন টাইম (পর্দায় চোখ রেখে কাটানো সময়) চোখের ক্ষতির সাথে মনের ক্ষতিও করছে। সুইডেনের গবেষকরা এমন দাবিই করেছে।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা দীর্ঘ সময়ে ধরে কমবয়সী মেয়েদের উপরে জরিপ চালিয়েছে। তারা দাবি করছে, রাতের পর রাত জেগে মোবাইলে স্ক্রল করা, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি; এক দিকে যেমন স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া নষ্ট করছে, তেমনই উদ্বেগ-উৎকণ্ঠা বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। পড়াশোনায় মনোযোগ কমছে, আপনজনের সঙ্গে দূরত্ব বাড়ছে, সামাজিক নানা বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আলাদা জগৎ গড়ে তুলছে মেয়েরা। কয়েক বছর আগে ‘ব্লু হোয়েল’ নামে এক অনলাইন গেমের দৌলতে বিশ্ব জুড়ে বহু তরুণ-তরুণী আত্মহননে প্ররোচিত হয়েছিলো, তার ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই রোগের নাম ‘ভার্চুয়াল অ্যাডিকশন’। এই রোগের‌ সঙ্গে অবসাদের গভীর সংযোগ রয়েছে বলেই দাবি করেছে সংশ্লিষ্ট গবেষকরা। তারা জানাচ্ছে, অল্পবয়সী মেয়েরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, নানা অ্যাপভিত্তিক ও অনলাইন গেম, পর্নোগ্রাফিক ভিডিওসহ নানা বিষয়ে আসক্ত হয়ে পড়ছে। এক সময়ে এই আসক্তি ছিলো শুধু শহুরে সমস্যা। এখন কিন্তু তা শহরতলি, এমনকি গ্রামেও ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট মানসিক উত্তেজনা বাড়াচ্ছে, আত্মকেন্দ্রিক করে তুলছে, নিরাপত্তাহীনতার কারণও হয়ে উঠছে।
মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন বলেন, অতিরিক্ত স্মার্টফোন ও ট্যাবের ব্যবহারে স্থূলতা বাড়ে। মানুষের সঙ্গ থেকে বঞ্চিত হতে হতে লোকজনের মাঝখানে নিজেকে গুটিয়ে রাখার মানসিক সমস্যাও তৈরি হয়। মোবাইল নিয়ে ব্যস্ত থাকার পর যখন পড়াশোনায় ক্ষতি হয়, তা থেকে মনের চাপ বাড়ে। বিশেষ করে সে মোবাইলে যা দেখছে তা অন্য কেউ বুঝতে পারছে কি না, তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। সম্পর্কের নানা ওঠাপড়া থেকেও গভীর অবসাদ তৈরি হচ্ছে।
তাই অনেক বিশেষজ্ঞই বলছে, মোবাইলের মতো প্রযুক্তি ব্যবহারে থাকতে হবে সতর্ক। প্রযুক্তির ওপর থাকতে হবে নিয়ন্ত্রণ, আধুনিক মানব জীবনের দাবি অন্তত তেমনই। তবে এই প্রশ্নটাও করতে হবে, ‌‘প্রযুক্তিই আবার আমাকে নিয়ন্ত্রণ করছে না তো?’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৯ ঘণ্টা আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৪ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৬ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬