গৌরনদীতে ৭০০ বছরের পুরোনো ঐতিহাসিক নিদর্শন:
মুসলিম স্থাপত্য শৈলীর অন্যতম আল্লাহর মসজিদ
, ১১ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) স্থাপত্য নিদর্শন
সরেজমিনে মসজিদ ঘুরে দেখা গেছে, ৩৮ ফুট করে দৈর্ঘ্য ও প্রস্থে নির্মিত মসজিদের দেয়ালগুলো প্রায় ৭ ফুট করে চওড়া। এছাড়াও পাতলা ইট আর চুন-সুরকি দিয়ে নির্মিত মসজিদের পূর্ব দেয়ালে ৩টি, উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে মোট ৫টি শিখরাকার সরু উঁচু খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। প্রবেশ পথের খিলানের ওপরের প্যানেলে কিছু ফুল ও ডায়মন্ড অলংকরণ করা হয়েছে। পাশাপাশি ছাদ বরাবর চারদিকে কার্ণিস রয়েছে, যেগুলো মসজিদের চারকোণে থাকা স্তম্ভের সাথে সংযুক্ত রয়েছে। নয় গম্বুজ বিশিষ্ট মসজিদের অভ্যন্তরে ৪টি পাথরের স্তম্ভ রয়েছে এবং পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব রয়েছে। মাঝখানের মিহরাবটি আকারে বড়।
ঐতিহাসিক এ আল্লাহর মসজিদটি এক নজর দেখতে প্রতিনিয়ত দূর-দুরান্তের পর্যটকদের আগমন ঘটছে। এছাড়া মনের আশা পূরণ হওয়ায় মানত নিয়ে আসছেন কেউ কেউ। আবার অনেক মুসল্লিরা এ মসজিদে এসে নফল নামায আদায় করছেন। মসজিদের চারপাশে হাঁটার জন্য রয়েছে প্রশস্ত রাস্তা। এছাড়াও মসজিদ কমপ্লেক্সের পূর্ব দিকে রয়েছে বিশাল দীঘি। যেখানে গোসল ও ওযুর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
স্থানীয় এক প্রবীন বাসিন্দা জানান, আমাদের পূর্ব পুরুষ থেকে শুনে আসছি প্রায় ৭শ’ বছর পূর্বে এ মসজিদখানা জ্বীন দ্বারা নির্মিত হয়েছে। মসজিদটি নির্মাণের ব্যাপারে বিভিন্ন অলৌকিক ঘটনার কথা বর্ণিত রয়েছে। আর এ অলৌকিকতার জন্য মসজিদটি ‘আল্লাহর মসজিদ’ নামে পরিচিত রয়েছে।
স্থানীয় বাসিন্দা মিন্টু সরদার বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদী উপজেলার কসবায় আল্লাহর মসজিদের নকশা, বাহির ও ভেতরের গঠন শৈলী এবং ছাদের ওপরের গম্বুজ, প্রবেশ পথের অবস্থান ও অলংকরণ দেখে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের সাথে মিল খুঁজে পাওয়া যায়। তিনি আরো বলেন, মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামায আদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক পর্যটক মসজিদখানা একনজর দেখার জন্য আসেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মসজিদে জুমুয়াহ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত ইসলামী সভ্যতার অনবদ্য নিদর্শন নাফত বা পেট্রোলিয়াম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার নামকরণে তৈরী করা হয়েছিলো ভারতের যে মসজিদ: ফিরোজাবাদে যুগের সাক্ষী ঐতিহাসিক নিদর্শন কুতুব শাহি মসজিদ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের জান্নাতবাদে ঐতিহাসিক জাহানীয়া মসজিদ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুবা বাংলার ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ৩০০ বছর আগের মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৫ম পর্ব)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৪র্থ পর্ব)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৩য় পর্ব)
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












