মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন রাশিয়ার কুল শরীফ মসজিদ
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্থাপত্য নিদর্শন
রাশিয়ার কাজান শহরের বৃহত্তম মসজিদ কুল শরীফ মসজিদ। দুই তলা বিশিষ্ট নির্মিত এই মসজিদের প্রথম তলায় নামাজ ও ইবাদত বন্দেগী করা হয় এবং দ্বিতীয় তলায় একটি ইসলামী সংরক্ষণাগার রয়েছে। এটি মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শনের একটি মসজিদ।
ঈমাম সাইদ কুল শরীফ রহমতুল্লাহি আলাইহি তাতার জনগণের ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিত্ব, উনার সময়ের সবচেয়ে শিক্ষিত, কবি এবং সমাজকর্মী, গভীর বুদ্ধি এবং অভিজ্ঞতা, কূটনীতিক এবং প্রভাবশালী এবং কাজান খানাতের অনেক বুজুর্গ মুসলিম নেতা হিসাবে রাশিয়ায় তিনি পরিচিত ছিলেন।
এই কুল শরীফ মসজিদ মূলত, ১৬শ শতাব্দীতে কাজান শহরের ক্রেমলিনে নির্মিত হয়েছিল। বিশিষ্ট বুজুর্গ ঈমাম কুল শরীফ রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানার্থে এই মসজিদের নামকরণ করা হয়েছিল কুল শরীফ মসজিদ। ঈমাম সাঈদ কুল শরীফ রহমতুল্লাহি আলাইহি তিনি কাজানে বসবাস করতেন। ঈমাম সাঈদ কুল শরীফ রহমতুল্লাহি আলাইহি উনাকে কাজানের আশেপাশের সবাই খুব সম্মান করতো এবং খুবই তাযিম তাকরীম করতো। ১৫৫২ খৃ: কাজানকে রাশিয়ান সোভিয়ত ইউনিয়নের ইসলামবিদ্ধেষী বাহিনীদের থেকে রক্ষা করার সময় ঈমাম সাঈদ কুল শরীফ রহমতুল্লাহি আলাইহি উনার অসংখ্য মুরিদ ও মুহব্বতকারী এই যুদ্ধে শহীদ হয়েছিলেন।
রাশিয়ার সর্ববৃহৎ নদী ভলগা। একই সাথে পুরো ইউরোপেরও। ৩ হাজার ৫৩০ কিলোমিটার দীর্ঘ এই নদী ছুঁয়ে গেছে কাজান, সামারা ও নিজনি নভগোরদ শহরকে। কাজানের এবং সামারার বেশ কাছ দিয়ে বয়ে গেছে এই ভলগা নদী। কাজানে এই ভলগা নদীর তীরেই অবস্থিত কুল শরীফ মসজিদ। রাশিয়ার অন্যতম মুসলিম অধ্যুষিত প্রদেশ তাতারস্তানের রাজধানী কাজান। বিশ্বের সর্ববৃহৎ এই দেশের অন্য দুই মুসলিম প্রদেশ হলো চেচনিয়া ও দাগেস্তান। তাতারস্তানের জনগোষ্ঠির ৬০ ভাগের বেশী মুসলিম।
অনেক মসজিদ রয়েছে কাজানসহ পুরো তাতারস্তানে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও দৃষ্টি নন্দন স্থাপত্যের নিদর্শণ হলো কুল শরীফ মসজিদ। গাঢ় নীল রঙের এই মসজিদের বিশাল গুম্বুজ ও চারটি সু-উচ্চ মিনার চোখে পড়ে বহু দূর থেকে। রাতে যখন আলো জ্বলে উঠে এই মিনার ও গুম্বুজে তখন আরো সুন্দর লাগে এই মসজিদকে। চারদিক থেকে কুল শরীফ মসজিদটিকে দেখে চোখ জুড়ায়। এই মসজিদে নিয়মিত জুমুয়াহ্র নামাজ আদায় করেন স্থানীয় মুসলমানরা। ঈদের নামাজও হয় এই মসজিদেই। তখন মুসলিমদের ঢল নামে এই কুল শরীফ মসজিদে। এই কুল শরীফ মসজিদের পুরো মসজিদ চত্তরকে বলা হয় কাজান ক্রেমলিন।
খিলানগুলোতে কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বর্ণিত সম্মানিত নবী রসূল আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারক উনার ক্যালিগ্রাফি দিয়ে সজ্জিত করা হয়েছে। ক্যালিগ্রাফির মধ্যে রয়েছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসম মুবারক, হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনাদের সম্মানিত ইসম মুবারক উনার ক্যালিগ্রাফি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












