বিজ্ঞানে মুসলমানদের অবদান:
মুসলিম সোনালী যুগের পাঠাগার
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তা’য়ালা জাল্লা শানুহু তিনি ইরশাদ মুবারক করেন-
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ
অর্থ: তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানবজাতির কল্যানের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎকাজে আদেশ দিবে ও অসৎ কাজে নিষেধ করবে এবং মহান আল্লাহ পাক উনার উপর ঈমান আনবে। (পবিত্র আল ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ ১১০)
জাতিগত ভাবেই মুসলমান জাতি সকল মানব জাতির শ্রেষ্ঠ জাতি তো বটেই সাথে সাথে জগতের সকল কল্যাণকর বিষয়ের শ্রেষ্ঠত্বও মুসলমানগণের; তা মু’য়ামালাত-মু’য়াশারাতে হোক; সভ্যতার বির্ণিমানে হোক আর জ্ঞান-বিজ্ঞানের তত্ত্ব ও প্রয়োগে হোক। আর তাই মুসলমানদের হীনম্মন্যতার কোন কারণ নেই। তথাকথিত মুসলমানগণের মধ্যে যে হীনম্মন্যতা বিরাজ করছে তা মূলত: অজ্ঞতাপ্রসূত, মূর্খতাসূচক। আর তাদের এই অজ্ঞতা ও মূর্খতার মূলে রয়েছে সন্ত্রাসী ইহুদী ও নাসারাদের শত শত বছরের কূটকৌশল।
তথাকথিত মুসলমানগনের এই হীনতা, দীনতা, ক্ষীণতা কাটিয়ে উঠতে হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক, হযরত আহলু বাইত আলাইহিমুস সালাম উনাদের পবিত্র জীবনী মুবারক, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদের পবিত্র জীবনী মুবারক, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের পবিত্র জীবনী মুবারক ও মুসলিম চিকিৎসক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের অবদান ইত্যাদি বিষয়াদি ইমাম, মাশায়েখ ও মুসলিম ইতিহাসবিদদের লেখনী হতে শিক্ষা নিতে হবে। আর তা না হলে শেষ ক্রুসেডের পরে ইহুদী-মুশরিকরা যে ইতিহাসের ধুম্রজাল নিয়ে বিশ্ববাসীর কাছে হাজির হয়েছে তা থেকে বেরিয়ে আসা কষ্টসাধ্য ব্যাপার। জ্ঞান-বিজ্ঞানের ইতিহাসেও সেই একই ধুম্রজালের উপস্থিতি।
সেই ধুম্রজালের মূলোৎপাটনের লক্ষ্যেই ছানীয়ে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি মুসলিম জাহানের জ্ঞান-বিজ্ঞানের চর্চার অজানা লুকায়িত ইতিহাস উন্মোচন করতে তাজদীদ মুবারক করেছেন, “সমস্ত বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান”।
পবিত্র হাদীছ শরীফে নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلْعِلْمُ إِمَامُ الْعَمَلِ
অর্থ: “অর্থাৎ ইলম হচ্ছে আমলের ইমাম বা পরিচালক।”
জ্ঞান যতটুকু অর্জিত হয় কর্মও সেরূপ হয়। তাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি সর্বপ্রথম মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেন। তিনি প্রথমে দারুল আরকামে এবং হিজরতের পরে মসজিদুন নববীতে পবিত্র কুরআন শরীফ-উনার যে সমস্ত পবিত্র আয়াত শরীফ নাযিল হতো তা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদেরকে জানিয়ে সে বিষয়ে তা’লীম-তালক্বীন দিতেন।
পবিত্র মদীনা শরীফে যে স্থানে বা গোত্রে নতুন মসজিদ স্থাপিত হতো সেখানে তিনি উনার জলীলুল ক্বদর ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদেরকে সে স্থানে বা গোত্রে পাঠিয়ে পবিত্র কুরআন শরীফ শিক্ষা ও তা’লীম-তালক্বীনের ব্যবস্থা করতেন। এভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমিনে মুবারক অবস্থানকালের সময় হতেই দিকে দিকে মসজিদভিত্তিক শিক্ষাব্যবস্থার ভিত্তি গড়ে উঠে। যমিনে উনার অবস্থানকালে পবিত্র মদীনা শরীফে ৯টি মসজিদ ছিল। পবিত্র দ্বীন ইসলাম উনার দাওয়াতের কাজ হিজরতের প্রায় ১২ বছর পূর্ব হতে শুরু হয় এবং ধীরে ধীরে চীন থেকে স্পেন পর্যন্ত বেশিরভাগ এলাকাতে ছড়িয়ে পড়েছিল।
ছবি: আল আহজার মসজিদ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৮)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৭)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৬)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৫)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিখ্যাত মুসলিম প্রকৌশলী রিদওয়ান আল-সাতীর আবিষ্কার করা উমাইয়া মসজিদের ঘড়ি
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সভ্যতার বিকাশে মুসলমানদের গুরুত্বপূর্ণ আবিষ্কার উইন্ডমিল বা বায়ুকল
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৩)
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (২)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: কৃষিতে মুসলমানদের অবদান
২৭ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সমস্ত কিছু চুরি করেই কাফির-মুশরিকরা আজ বিজ্ঞানী সেজেছে
২২ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












