প্রসঙ্গ: সিডও সনদ ও আন্তর্জাতিক নারী দিবস
মুসলিম মহিলাদের দ্বীনি অধিকার কেড়ে নেয়ার কালো দিবস
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
আগামীকাল ৮ই মার্চ হচ্ছে বিশ্বজুড়ে মুসলিম মহিলাদের ধর্মীয় অধিকার ছিনিয়ে নেয়ার কালো দিবস। তথাকথিত নারীদিবস বা সিডও সনদ দিবস। নারীর তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠা তথা বল্গাহারা, বেপরোয়া জীবনের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সিডও সনদ পাস করে। বিশ্বের অনেক দেশ সনদটি মেনে নিলেও সৌদি আরবসহ কিছু দেশ এখনো সনদে স্বাক্ষর করেনি।
সনদের অধিকাংশ ধারাগুলি পবিত্র কুরআন শরীফ-পবিত্র হাদীছ শরীফ উনাদের সম্পূর্ণ উল্টো এবং ইসলামি আইন ও জীবনব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। সিডও সনদের অধিকাংশ ধারাই সম্মানিত দ্বীন ইসলাম উনার সম্পূর্ণ বিরোধী। এর মাধ্যমে জাতিসংঘ মুসলিম দেশগুলোকে পবিত্র কুরআন শরীফ-পবিত্র হাদীছ শরীফ উনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্যবাধকতা আরোপ করেছে। যেসব দেশ এই সনদে স্বাক্ষর করেছে, তারা এই সনদ বাস্তবায়নে কি পদক্ষেপ নিয়েছে তা প্রতি চার বছর পর পর জাতিসংঘের সিডও কমিটির কাছে প্রতিবেদন দাখিল করতে হয়।
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের বিরোধী অধিকাংশ ধারার মধ্যে একটি ধারা হলো, ১৬ ধারা। সেখানে বলা হয়েছে, ‘বিবাহসহ সকল ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে নারী-পুরুষের সম অধিকার। বিবাহ, বিবাহতে পছন্দ-অপছন্দ এবং বিবাহ বিচ্ছেদকালে নারী-পুরুষের সমান অধিকার ও দায়-দায়িত্ব। সন্তান গর্ভে ধারণ ও জন্মদান এবং সন্তান ধারণে বিরতি ও সন্তান সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে নারীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার। সম্পত্তির মালিকানা, ব্যবস্থাপনা, ভোগ ও বিরোধ নিষ্পত্তিতে নারী-পুরুষের একই অধিকার। বাল্যবিবাহ বা বাল্যকালে বাগদান নিষিদ্ধকরণ এবং বিবাহের নূন্যতম বয়স নির্ধারণ ও বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা।’
অর্থাৎ সিডও সনদের ভাষ্য হলো, পুরুষ যদি চারটি বিবাহ করতে পারে তাহলে মহিলাদেরও চারটি বিবাহের অধিকার দিতে হবে। মহিলাকে তার পছন্দনীয় যে কোন পুরুষের মাধ্যমে গর্ভধারণের অধিকার দিতে হবে। মেয়েদের শুধু বিবাহ নয় ব্যক্তিগত যেকোন বিষয়ে পুরুষের সমান অধিকার তারা লাভ করবে। সম্পত্তির অধিকারে বা নারী সমতার বিপরীত হয় এরূপ পবিত্র কুরআন শরীফ-হাদীছ শরীফের বিধান মানা যাবেনা। পরিবার বা দ্বীন ইসলাম উনার কোন বিধিনিষেধ চলতে দেয়া যাবেনা। নারী সমতার পরিপন্থী যেকোন আয়াত শরীফ ও হাদীছ শরীফ উনার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। অন্যথায় সিডও অনুসমর্থনকারী রাষ্ট্রকে সিডও কমিটির কাছে জবাবদিহী করতে হবে। নাউযুবিল্লাহ!
উপরোল্লেখিত প্রত্যেকটি বিষয়ই সম্মানিত দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে সরাসরি বিরুদ্ধাচরণ। সম্মানিত দ্বীন ইসলাম পুরুষকে প্রয়োজনে চারটি পর্যন্ত বিবাহের অনুমতি দিয়েছে। পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘বিবাহ করে নাও দুই, তিন বা চারটি পর্যন্ত।’ (পবিত্র সূরা নিসা শরীফ, পবিত্র আয়াত শরীফ: ৩)
উক্ত ধারায় আরো বলা হয়েছে, ‘সম্পত্তিতে নারী পুরুষের একই অধিকার বা সমান ভাগ পাবে।’ অথচ পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘নারী পুরুষের অর্ধেক ভাগ পাবে।’ (পবিত্র সূরা নিসা শরীফ, পবিত্র আয়াত শরীফ: ১১)
ইতিমধ্যে সৌদি আরব পবিত্র দ্বীন ইসলাম বিরোধী এই সনদটি প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জাবির বলেছে, ‘নারী অধিকারের নামে জাতিসংঘ সম্মানিত দ্বীন ইসলাম এবং শরীয়তের বিধি-বিধানের সরাসরি বিরুদ্ধাচরণ করছে। কোনোভাবেই তাদের এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। যেসব ইসলামী দেশ সিডও সনদের পক্ষাবলম্বন করেছে, তাদের দ্বিতীয়বার চিন্তা-ভাবনা করা উচিত।’
-আহমদ মুবাশ্বশিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












