বিধর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তোলার প্রতিযোগিতা:
মুসলিমদের ঈমানী দুর্বলতা ও হীনম্মন্যতার কুফল
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
ইদানিং বাংলাদেশে আমরা একদল মুসলিমদের দেখতে পাচ্ছি, যারা ইসলামের সুমহান আদর্শের উপর অটল ও অবিচল থাকার চাইতে হিকমত অবলম্বনের নামে বিভিন্ন রকমের ইসলাম বিবর্জিত কাজে জড়িয়ে পড়ছে। পরাজিত মানসিকতার এসব মুসলিমরা এখন ইসলামের নামে বিভিন্ন পশ্চিমা মূল্যবোধ গ্রহণ করছে। মূলত তাদের এসকল ভ্রান্ত কাজের বড় উদ্দেশ্যটি হলো- তথাকথিত ভারতীয় ও পশ্চিমা মোড়লদের কাছ থেকে নিজেদের গ্রহণযোগ্যতার সার্টিফিকেট অর্জন করা।
অথচ এ ব্যাপারে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
مَنْ اِلْتَمَسَ رِضَا النَّاسِ بِسَخَطِ اللَّهِ سَخَطَ اللَّهُ عَلَيْهِ وَأَسْخَطَ عَلَيْهِ النَّاسَ
অর্থ: যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি ত্যাগ করে মানুষের সন্তুষ্টি কামনা করে, মহান আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষও তার প্রতি অসন্তুষ্ট হয়। নাউযুবিল্লাহ! (ছহীহ ইবনে হিব্বান : হাদীছ শরীফ নং ২৭৬)
এই পবিত্র হাদীছ শরীফখানা আমাদের স্পষ্টভাবে শেখায় যে, মানুষের সন্তুষ্টির জন্য মহান আল্লাহ পাক উনার আদেশকে অমান্য করা বড়ই ক্ষতিকারক। পশ্চিমা সংস্কৃতির অনুসরণ ও হিন্দুত্ববাদের দোসরদের সন্তুষ্ট করার প্রচেষ্টার মাধ্যমে তারা যে নিজেদের মুসলিম পরিচয়কেই হারিয়ে ফেলছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আজকে যারা বিভিন্নভাবে প্রমাণ করতে চাইছে যে, তারা সংখ্যালঘু হিন্দুদের যথেষ্ট যতœ নিচ্ছে এবং মন্দির ও পূজাম-প পাহারা দিতে গিয়ে মূর্তিপূজার শিরকী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, তারা মূলত সম্মানিত দ্বীন ইসলাম উনার সুমহান আদর্শ, শিক্ষা ও বিশ্বাসকে অমুসলিমদের সামনে হাসির খোরাকে পরিণত করছে। আস্থার সংকটে ভুগতে থাকা এসব বিভ্রান্ত মুসলিমরা বুঝতেই পারছে না যে, তাদের এসব ঈমান বিধ্বংসী কর্মকা- মূলত কাফির ও মুশরিকদেরই লাভবান করছে। নাউযুবিল্লাহ!
অথচ মহান আল্লাহ পাক তিনি পৃথিবীতে যত নবী ও রাসূল আলাইহিমুস সালাম উনাদেরকে পাঠিয়েছেন উনাদের একটিই মূল বার্তা ছিল, আর তা হল- শুধুমাত্র মহান আল্লাহ পাক উনার ইবাদত করা এবং মানুষের মধ্যে প্রচলিত শিরকী মূর্তিপূজা ও মিথ্যা উপাসনার মূলোৎপাটন করার জন্য।
এই ব্যাপারে মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
অর্থ: আমি প্রত্যেক জাতির মধ্যেই হযরত নবী-রাসূল আলাইহিস সালাম প্রেরণ করেছি, যাতে তোমরা মহান আল্লাহ পাক উনার ইবাদত করো এবং তাগুত তথা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। (পবিত্র সূরা নাহল শরীফ ৩৬)
আমাদের ভুলে গেলে চলবে না যে, মহান আল্লাহ পাক তিনি মুসলিমদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু সেই আমরাই যখন অমুসলিমদের সাথে নিজেদের তুলনা করতে থাকি এবং তাদের মতো হতে চাই, বস্তুত এতে করে আমরা নিজেদের শ্রেষ্ঠত্বের ব্যাপারটিকেই অস্বীকার করে বসি এবং হীনম্মন্যতায় ভুগতে থাকি।
অথচ মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে হীনম্মন্যতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে বলেন-
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
অর্থ: তোমরা হীনম্মন্য হয়ো না এবং পেরেশান হয়ো না। যদি ঈমানদার হও, তবে তোমরাই সফলতা অর্জন করবে। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ ১৩৯)
এই পবিত্র আয়াত শরীফ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে, আমাদের শক্তি ও বিজয় একমাত্র মহান আল্লাহ পাক উনার উপরই নির্ভরশীল, অন্য কোনো জাতি বা সংস্কৃতির উপর নয়।
কাজেই সমস্ত মুসলমানদের দায়িত্ব হচ্ছে, সমস্ত প্রকার হীনম্মন্যতা থেকে বের হয়ে মহান আল্লাহ পাক উনার উপর ভরসা করা এবং হাবীবুল্লাহু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রদর্শিত রাস্তায় শরীয় শাসন তথা খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহর জন্য কোশেশ করা। মহান আল্লাহ পাক সকলকে সেই তাওফীক দান করুন। আমীন!
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












