মুসলমানরা তাদের সন্তানদের কি শেখাচ্ছে, কি শেখানো উচিত? (২)
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
আরো ইরশাদ মুবারক করা হয়েছে, হে আমার বান্দা! আমার ইবাদত-বন্দেগী থেকে বিমুখ হয়ো না। যদি বিমুখ হও, তাহলে তোমার অন্তর অপ্রয়োজনীয় কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তোমার হাত অভাব-অনটনে পরিপূর্ণ হবে”।
তাই প্রত্যেক পুরুষ-মহিলা সকলেরই উচিত নিজেরা আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হওয়ার সাথে সাথে সন্তানদেরকে সম্মানিত দ্বীন ইসলাম উনার তালিম দেয়া। সেই তালিম যেন একজন মুসলমান শিশু সহজেই লাভ করতে পারে সেই বিষয়টি জগৎবিখ্যাত ওলীআল্লাহ হযরত শেখ সাদী রহমতুল্লহি আলাইহি তিনি অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন, ‘যখন তোমাদের সন্তান জন্মগ্রহণ করে তখন তাকে কোন বুযূর্গ ওলীআল্লাহ উনার দরবার শরীফে পৌঁছে দাও, তাহলে সে যদি বড় ওলীআল্লাহ নাও হতে পারে অন্ততপক্ষে গোমরাহ হবে না’।
আর কেউ যদি সত্যিই ওলীআল্লাহ হতে পারে, তাহলে তার জন্য কুদরতী রিযিকের সর্বোত্তম ফায়সালা হবে। দ্বীনী কিতাবাদীতে এ বিষয়ক অজস্র ওয়াকেয়া আমরা দেখতে পাই। মেছালস্বরূপ উল্লেখ করা যায়, হযরত হাবীব আজমী রহমতুল্লহি আলাইহি উনার কথা।
তিনি জীবনের কোন এক পর্যায়ে সুদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। একটি ঘটনার প্রেক্ষিতে তিনি নিয়ত করলেন, সুদের সাথে আর সংশ্লিষ্ট থাকবেন না। সেজন্য তিনি যাদের সাথে সুদী কারবার করতেন, তাদের থেকে তো সুদ নিলেনই না বরং আসলটাও ছেড়ে দিলেন। এছাড়া উনার থেকে যারা পাওনা ছিলো সেটা পরিশোধ করতে করতে উনার এবং পরিবারের পরনের কাপড় ছাড়া আর কিছুই বাকি থাকলো না। এরপর তিনি ইমামুশ শরীয়ত ওয়াত তরীকত হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লহি আলাইহি উনার কাছে বাইয়াত হয়ে যিকির-ফিকির, মুরাকারা-মুশাহাদায় মশগুল হয়ে গেলেন। পরবর্তীতে আর উনি তেমন কোন কাজই করেননি। কিন্তু নির্দিষ্ট সময় পর পর উনার জন্য খ্বালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি কুদরতী রিযিক পাঠাতেন। সেটা খেয়েই তিনি বাকি জীবন অতিবাহিত করেছেন।
লেখা বাহুল্য, খাঞ্চাসহ খাদ্য নাযিলের ঘটনা সম্মানিত কুরআন শরীফ এবং সম্মানিত হাদীছ শরীফ উনাদের মধ্যে সরাসরি বর্ণিত রয়েছে। এছাড়া কিতাবাদীতে এ বিষয়ে বহু ওয়াকেয়া উল্লেখ রয়েছে। খাঞ্চাসহ শুধু খাদ্যই কেন, টাকা-পয়সাও নাযিল হতে পারে। তাহলে অনর্থক দুনিয়ার পিছনে ছুটে ইহকাল-পরকাল দু’কালই হারানো সমঝদারের কাজ হতে পারে না। তাই কেউ যদি প্রখ্যাত ওলীআলাহ হযরত শেখ সাদী রহমতুল্লহি আলাইহি উনার কালোত্তীর্ণ ক্বওল শরীফ উনার উপর আমল করতে চায় তাহলে তাদের উচিত তাদের সন্তানদের বর্তমান যামানার সুমহান ওলিআল্লাহ সাইয়্যিদুনা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবতে পাঠানো।
মূলত মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট বাইয়াত হয়ে যিকির-ফিকির করে ছোহবত এখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করা ব্যতীত বর্তমান যামানায় কারো পক্ষেই আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হওয়া যেমন সম্ভব নয় তেমনি কুদরতী রিযিক প্রাপ্তিও সম্ভব নয়। খ্বালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে বিষয়টি হাক্কীকীভাবে উপলদ্ধি করার তাওফিক দান করুন। আমীন!
-মুহম্মদ মনিরুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












