মুসলমানদের ক্ষমতা হারানোর কারণ: জ্ঞান চর্চা থেকে দূরে সরে আসা (৪)
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আশির, ১৩৯১ শামসী সন , ২৩ মার্চ, ২০২৪ খ্রি:, ০৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
মুসলমানদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে, মুসলিম নামধারী কিছু আলেম তারা বিভিন্ন ফতওয়া দিয়ে মুসলমানদের জ্ঞান চর্চাকে সীমাবদ্ধ করে দিয়েছে। এটা মুসলমানদের জন্য একটা বড় ক্ষতি। যেমন- মুসলমানদের জন্য একটা আবশ্যিক জ্ঞান হলো আত্মশুদ্ধি বা তাসাউফ চর্চার জ্ঞান। এই জ্ঞান অর্জনের জন্য একজন শায়েখ বা পীর সাহেবের কাছে বাইয়াত হতে হয়। কিন্তু একটি মহল তাসাউফ চর্চার বিরুদ্ধে ফতওয়া দিয়ে মুসলমানদের বিরাট জ্ঞানশূণ্য করে রেখেছে।
আবার দ্বীনি জ্ঞান বলতে শুধু নামায, রোযা, হজ্জ, যাকাত অর্থাৎ প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু সমাজ কিভাবে চলবে, লেনদেন কিভাবে হবে সেই সম্পর্কে আলোচনা নাই। যেমন- দ্বীন ইসলামে জ্ঞানের একটি বড় শাখা হচ্ছে মুয়ামালাত, যে জ্ঞানে লেনদেন কিভাবে হবে সেটা জানা যায়। আরেকটি শাখা হচ্ছে, মুয়াশারাত। যার অর্থ আচার-আচরণ ও ব্যবহারের জ্ঞান। সমাজে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে মুয়ামালাত-মুয়াশারাতের জ্ঞান খুব জরুরী। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ব্রিটিশরা ক্ষমতায় এসে আমাদের শিক্ষা সিলেবাস থেকে মুয়ামালাত-মুয়াশারাতের জ্ঞান তুলে দেয়। এতে মুসলমানরা সামাজিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন ব্রিটিশরাই মুসলমানদের হেয় করতে রটিয়ে দেয়, “মুসলমানদের সামাজিক কোন জ্ঞান নেই, তারা সারাদিন ইবাদত বন্দেগী নিয়ে পড়ে থাকে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ” নাউযুবিল্লাহ। অথচ দ্বীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সব কিছুর জ্ঞান দ্বীন ইসলামে আছে। কিন্তু শিক্ষা সিলেবাস থেকে বাদ দেয়াতে এই সমস্ত জ্ঞান যে দ্বীন ইসলামে রয়েছে, তা মুসলমানরাই জানতে পারছে না।
এজন্য মুসলমানরা যদি আবার তাদের স্বর্ণযুগ ফিরে পেতে চায়, তবে তাদের মধ্যে আবার জ্ঞান চর্চা শুরু করতে হবে। জ্ঞানের সকল ধারায় মুসলমানদের প্রবেশ করতে হবে। তাসাউফ, মুয়ামালাত, মুয়াশারাতসহ গবেষণা-বিশ্লেষণসহ বাস্তবমুখী চর্চা করতে হবে, আদান-প্রদান করতে হবে। মুসলমানরা যদি জ্ঞান চর্চা পুরোদ্যমে শুরু করে, তবে খুব শিঘ্রই মুসলমানরা তাদের আগের অবস্থা ফিরে পাবে ইনশাল্লাহ ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












