মুরগির ডিমের রং বিভিন্ন হয় কেন (১)
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
পোলট্রি সায়েন্স বিভাগের বিশেষজ্ঞদের মতে, অনেক কারণ মুরগির ডিম তৈরির প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কারণগুলো তুলে ধরা হলো-
ডিমের রং জানাবে কানের লতি:
ডিমের রং মূলত নির্ধারিত হয় মুরগির জিনগত বৈশিষ্ট্যের মাধ্যমে। তবে মজার ব্যাপার হলো, মুরগির কানের লতির দিকে তাকালেই অনুমান করা যায়, সে কেমন রঙের ডিম দেবে।
পোলট্রি সায়েন্স বিভাগের এক বিশেষজ্ঞ আর্চার বলেছে, ‘সাধারণভাবে যেসব মুরগির কানের লতি সাদা, তারা সাদা ডিম পাড়ে। তবে সব ডিম শুরুতে সাদাই হয়। কারণ ডিমের খোলস তৈরি হয় ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে। ডিম গঠনের সময় মুরগির জিন থেকে নির্গত রঙিন রঞ্জক খোলসে জমা হয় এবং এর রং নির্ধারিত হয়।
সে বলে, অধিকাংশ ক্ষেত্রেই যেসব মুরগির কানের লতি হালকা রঙের হয়, তাদের পালকও সাদা হয় এবং তারা সাদা ডিম পাড়ে। অন্যদিকে, যেসব মুরগির পালক ও কানের লতি গাঢ় রঙের, তারা সাধারণত রঙিন ডিম পাড়ে।
ডিম গঠনের প্রকৃত প্রক্রিয়া:
ডিম তৈরি হয় মুরগির ডিম্বাশয় থেকে একটি ডিমকোষ বের হয়ে ‘ওভিডাক্ট’ নামক এক নালিতে প্রবেশ করার মাধ্যমে। এখানে পাঁচটি ধাপে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া, যেন ডিমের কুসুম নিরাপদে থাকে। এই প্রক্রিয়া সাধারণত ২৪ ঘণ্টার কিছু বেশি সময় নেয়।
এর মধ্যে চতুর্থ ধাপে পৌঁছালে ডিমের খোলসে রঙিন রঞ্জক জমা হয়, যা ডিমের বাহ্যিক রং নির্ধারণ করে।
বিভিন্ন জাতের মুরগির খোলস তৈরির সময় খোলসের ওপর বিভিন্ন রঞ্জক পদার্থ জমা হয়, যার ফলে খোলসের বাইরের রং, কখনো কখনো ভেতরের রং পরিবর্তন হয়।
কোন মুরগি কেমন রঙের ডিম পাড়ে:
হোয়াইট লেগহর্ন: সাদা ডিম
রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক: বাদামি ডিম (রঞ্জক: প্রোটোপর্ফিরিন)
আমেরাউকানা, আরাউকানা, দংশিয়াং, লুশি: নীল বা নীলাভ সবুজ ডিম (রঞ্জক: ওসায়ানিন, যা ডিমের খোলসের ভেতরেও প্রবেশ করে)।
বিশেষ ধরনের সবুজাভ ডিম আসে বাদামি ডিম পাড়া ও নীল ডিম পাড়া মুরগির সংকর প্রজাতি থেকে। বাদামি রঞ্জক ও নীল খোলসের মিশ্রণে ডিমটি হয় জলপাই রঙের। রঞ্জকের গাঢ়ত্ব অনুযায়ী রঙের তারতম্য ঘটে।
অন্যান্য রঙিন ডিম পাড়া মুরগির মধ্যে রয়েছে ব্যারেড রক, ওয়েলসামার এবং মারান। ডিমের রং জাত এবং এর জিনগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












