মিষ্টি আলু খেলে মিলবে যেসব উপকার
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ তাসি, ১৩৯০ শামসী সন, ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
রাঙা বা মিষ্টি আলু খেতে বেশ সুস্বাদু। এটি স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। ভিটামিন এ, ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ আছে এই আলুতে। ক্যানসারবিরোধী নানা গুণ আছে এই আলুতে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পাচনতন্ত্রের জন্যও ভালো মিষ্টি আলু।
মিষ্টি আলুতে থাকে পর্যাপ্ত ফাইবার, ভিটামিন ও খনিজ। এতে আরও থাকে ভিটামিন বি ৬, পটাশিয়াম ও নিয়াসিন। লাল, কমলা, বেগুনি বিভিন্ন রঙের মিষ্টি আলুতে অ্যান্টি অক্সিডেন্টের বড় উৎস।
মিষ্টি আলু খেলে শরীরে যা ঘটে-
হজমের জন্য উপকারী:
পেটের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী মিষ্টি আলু। এতে ২ ধরনের ফাইবার থাকে। একটি হলো সোলিউবল, অন্যটি ইনসোলিউবল। এটি পাচনপ্রণালীতে থেকে যায় ও নানা ধরনের উপকারিতা আছে এর।
সলিউবল ফাইবার পানিশোষণ করে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও প্রয়োজন হয় দু’ধরনের ফাইবারের। পাচনতন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যার ভারসাম্য রাখতে সাহায্য করে।
ক্যানসাররোধী গুণ:
মিষ্টি আলুতে এমন অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা কিছু কিছু ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। বেগুনিরঙা মিষ্টি আলুতে থাকে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি অক্সিডেন্ট।
টেস্ট-টিউব সমীক্ষায় দেখা গেছে, কিছু কিছু ক্যানসারের কোষ বৃদ্ধির গতিতে কমিয়ে দেয় ওই অ্যান্টি অক্সিডেন্ট। মিষ্টি আলুর খোসা থেকে পাওয়া যৌগেরও ক্যানসাররোধী গুণ আছে।
চোখ ভালো রাখে:
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে। উজ্জ্বল লাল, কমলা রঙের মিষ্টি আলুতে এই যৌগ থাকে। এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন এ’তে রূপান্তরিত হয়।
যা চোখের কোষের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন এ এর অভাবে অন্ধত্বও আসতে পারে। বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেলে তা ঠেকানো সম্ভব।
সচল মস্তিষ্ক:
অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ খাবার যে কোনো ধরনের প্রদাহ সারাতে কার্যকরী ভূমিকা রাখে। এ কারণে মিষ্টি আলুর পুষ্টিগুণ মস্তিষ্কে কোষের প্রদাহ রোধ করে ও মস্তিষ্ক সচল রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে:
পর্যাপ্ত ভিটামিন ও অ্যান্টি অক্সিড্যান্ট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির অন্যতম প্রধান উপাদান। তাই ভিটামিন সমৃদ্ধ যে কোনো খাবারই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া মিষ্টি আলু ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












