মিশরের রহস্যময় রাজধানী ম্যামফিসের ধ্বংসাবশেষ
, ০২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
প্রায় পাঁচ হাজার বছর আগে এক রাজা পুরো মিশরকে একত্রিত করে একটি নগর রাষ্ট্র গড়ে তুলেছিলো। দক্ষিণ মিশরের ম্যামফিস ছিল এর রাজধানী। এভাবেই দেশটিতে রাজবংশের সূচনা হয়েছিল। অর্থাৎ মিশরের রাজবংশের উদ্ভবের সঙ্গে ম্যামফিস শহরটি ওতপ্রোতভাবে জড়িত।
পুরোনো রাজবংশের আমলে (২৬৪৯ থেকে ২৫৭৫ খ্রিস্টপূর্ব) ম্যামফিস আর থিবস ছিল প্রাচীন মিশরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। প্রাচীন মিশরীয় ফারাওদের দীর্ঘকালীন ইতিহাসের বেশিরভাগ সময় ম্যামফিসই ছিল প্রাচীন মিশরের প্রশাসনিক কেন্দ্র।
আধুনিক মিশরের রাজধানী কায়রো শহরের ১৫ কিমি দক্ষিণে নীলনদের তীরে এর অবস্থান। খ্রিস্টপূর্ব তিন হাজার বছরেরও আগে এই নগরী গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। তবে ম্যামফিস সমৃদ্ধ হয়ে উঠে খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে, ফারাও রাজবংশের সূচনালগ্নে। ওই সময় এই নগরীতে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করতো।
পরে মিশরের রাজধানী থিবসে চলে গেলেও ম্যামফিসের গুরুত্ব কমেনি। এখানে আছে মিশরের সবচেয়ে প্রাচীন পিরামিড সাকারা বা স্টেপ পিরামিড। সেই প্রাচীন আমলের ধ্বংসাবশেষ দেখতে অনেকেই সেখানে যায়।
রোমান যুগের শুরুতেও ম্যামফিস মিশরের গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী হিসেবে বিবেচিত হত। খ্রিস্টধর্মের উত্থানের পর প্রাচীন শহরটির গুরুত্ব কমতে শুরু করে।
৬৪০ খ্রিস্টাব্দে মুসলিমদের মিশর বিজয়ের সময় আরব সেনাপতি আমর ইবন আল-আস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু প্রাচীন এই নগরী দখল করে নেন ও ম্যামফিসকে পরিত্যক্ত ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












