মিল্কিওয়ের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীদের নতুন শঙ্কা
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
প্রায় এক বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত 2MASX J23453268−0449256 নামের এই ছায়াপথটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে অন্তত তিন গুণ বড়। আশ্চর্যের বিষয় হলো, এটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের অধিকারী, যা ছয় মিলিয়ন আলোকবর্ষ দীর্ঘ রেডিও জেট তৈরি করছে। সাধারণত, এমন শক্তিশালী জেট কেবল উপবৃত্তাকার (Elliptical) ছায়াপথে দেখা যায়। কিন্তু একটি সর্পিল গ্যালাক্সিতে এটি বিরল এক ঘটনা।
এই বিষয়ে গবেষকরা বলেছে, এটি শুধুই একটি ব্যতিক্রমী ঘটনা নয়, বরং আমাদের ছায়াপথের বিবর্তন এবং ব্ল্যাক হোলের ভূমিকা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এত শক্তিশালী জেট নির্গত হওয়ার পরও ছায়াপথটির গঠন অক্ষুণœ রয়েছে। এর সুস্পষ্ট সর্পিল বাহু, উজ্জ্বল কেন্দ্রীয় বার এবং একটি স্থিতিশীল নক্ষত্রম-ল রয়েছে, যা এটিকে এক আশ্চর্য মহাজাগতিক বস্তুতে পরিণত করেছে।
গবেষণায় আরও জানা যায়, এই ছায়াপথটি একটি গরম গ্যাসের বলয়ে আবৃত, যা নতুন নক্ষত্র গঠনে বাধা সৃষ্টি করছে। ফলে এটি মহাবিশ্বের অন্যান্য ছায়াপথের ভবিষ্যৎ সম্পর্কেও নতুন প্রশ্ন তুলছে।
আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাক হোল (Sagittarius A) বর্তমানে সুপ্ত থাকলেও ভবিষ্যতে Tidal Disruption Event (TDE) ঘটলে এটি ধ্বংসাত্মক জেট তৈরি করতে পারে। গবেষকরা আশঙ্কা করছে, এমন একটি ঘটনা পৃথিবীর বায়ুম-লে বিপর্যয় সৃষ্টি করতে পারে, ডিএনএ-তে মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি প্রাণের বিবর্তনেও প্রভাব ফেলতে পারে।
গবেষণায় আরও উঠে এসেছে, এই নতুন ছায়াপথে মিল্কিওয়ের তুলনায় ১০ গুণ বেশি ডার্ক ম্যাটার (Dark Matter) রয়েছে, যা এটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল থাকার মূল কারণ হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












