মিলেছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যার খোঁজ
, ০৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
এই সংখ্যায় মোট ৪,১০,২৪,৩২০টি সংখ্যা আছে! এটাকে এভাবেও প্রকাশ করা হয় ২১৩৬২৭৯৮৪১-১ অর্থাৎ এটি এতটাই বড় যে কল্পনা করাও কঠিন।
এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সংখ্যা এটি, এটা যেমন ঠিক-তার মানে এই নয়, এটিই সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। সংখ্যার যেমন শেষ নেই, অর্থাৎ ১,২,৩...এভাবে গুণতে শুরু করলে স্বাভাবিক সংখ্যা যেমন শেষ হবে না, তাই মৌলিক সংখ্যার শেষ বলে কিছু নেই। নতুন এই মৌলিক সংখ্যা আবিষ্কারের পর, এখন গণিতবিদ ও বিজ্ঞানীরা মনোনিবেশ করবে, এরচেয়েও বড় মৌলিক সংখ্যা আবিষ্কারের দিকে।
মৌলিক সংখ্যা হলো এমন এক ধরনের সংখ্যা, যা কেবলমাত্র ১ এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। উদাহরণস্বরূপ ২, ৩, ৫, ৭ ইত্যাদি সংখ্যা হলো মৌলিক সংখ্যা। এগুলোর ভিন্ন কোনো গুণনীয়ক বা বিভাজক থাকে না।
বিজ্ঞানীরা এই সংখ্যাটিকে ‘মার্সেন প্রাইম নম্বর’ বলছে।
গণিতজ্ঞরা প্রায় ৩৫০ বছর আগে এই ধরনের মৌলিক সংখ্যা নিয়ে গবেষণা করেছিলো। ‘মার্সেন প্রাইম নম্বর’ খুবই বিরল, তাই এই সংখ্যা আবিষ্কার একটি বিশেষ অর্জন।
বিজ্ঞানী ও গণিতজ্ঞদের মতে, এ ধরনের বড় বড় সংখ্যাগুলি শুধু গণিতের জগতে নয়, কম্পিউটার বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ। কম্পিউটার এবং প্রোগ্রামিংয়ের উন্নতি ও ক্ষমতা পরিমাপ করতে এই সংখ্যাগুলি ব্যবহার হয়।
বড় মৌলিক সংখ্যা আবিষ্কার থেকে বোঝা যায়, বর্তমান কম্পিউটিং প্রযুক্তির ক্ষমতা কোথায় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে কতটা উন্নতি সম্ভব।
বিজ্ঞানীরা প্রায় এক বছর ধরে এই সংখ্যার খোঁজে কাজ করেছে। এতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। তারা প্রথমে ‘জিআইএমপিএস’ নামের একটি কমিউনিটির সাহায্যে কাজ করে।
এই আবিষ্কার শুধু গণিত বা বিজ্ঞানই নয়, বরং নতুন প্রযুক্তির দিগন্ত উন্মোচনে সহায়ক হয়ে উঠতে পারে। সূত্র: বিবিসি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












