মাশরুম নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলে
গাছের জীবন আছে, তথ্যটি নতুন না হলেও তারা একে অপরের সাথে কথা বলে, এ আবার কেমন কথা। বিজ্ঞানীরা তাই বলছে। তারা জানাচ্ছে, মাশরুম মানুষের মত একে অপরের সঙ্গে কথা বলে। তারা তাদের শিকড়ের সাহায্যে এই কাজটি করে, যাকে বলা হয় মাইসেলিয়াম।
মাইসেলিয়াম ছত্রাকের সেই দৈহিক অংশ, যা অগণিত শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত। গবেষণায় দেখা গিয়েছে, মাশরুমের নিজস্ব মস্তিষ্ক আছে। এমনকি অনুভূতির চেতনাও রয়েছে।
ওয়েস্ট ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার পর ছত্রাক প্রজাতির এই উদ্ভিদের প্রতি বিজ্ঞানীদের আগ্রহ বাড়তে থাকে। বিভিন্ন জাতের মাশরুম নিয়ে নিরন্তর গবেষণা চলছিল। এরই মধ্যে সর্বশেষ গবেষণা হল, তাদের মস্তিষ্ক মানুষের মতোই সবসময় সক্রিয় থাকে।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি সম্প্রতি জার্নাল অফ নিউরোকেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে। ভোজ্য মাশরুম, যাকে হেলিসিয়াম অ্যারিয়াসিয়াস বলা হয়, এতে এক ধরণের প্রোটিন রয়েছে, যা স্নায়ুর বৃদ্ধিতে কাজ করে। এই প্রোটিনগুলিকে নিউরোট্রফিন বলা হয়। এমনকি এই প্রোটিন মানুষের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে।
তাহলে এখন প্রশ্ন আসে এই প্রোটিন মানুষের শরীরে কীভাবে কাজ করে?
এই প্রোটিনটি হল নিউরোট্রফিন। এটি মূলেও পাওয়া যায় এবং একে অপরের সঙ্গে সংযুক্ত রাখতে সাহায্য করে। মাশরুমের মূলেই এটি বাড়তে থাকে। অবাক করা ব্যাপার হল এই প্রক্রিয়াটি মানুষের মতোই। মানুষের মধ্যেও নিউরোট্রফিন থাকে। যা মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামেও পরিচিত।
শরীরে এই প্রোটিনের ঘাটতি থাকলে মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না। এই প্রোটিনের ঘাটতি থাকতে সে আলজেইমার এবং রেট রোগে আক্রান্ত হতে পারে। বিজ্ঞানীরা মাশরুমের অনেকগুলি প্রজাতি গবেষণা করে দেখেছে, তাদের মধ্যে উপস্থিত প্রোটিন নিউরনের বিকাশ ঘটাতে পারে। লায়ন মাশরুম যা বিশেষভাবে এশিয়ার দেশগুলিতে খাওয়া হয়। এমন লোকদের দেওয়া হয় যাদের মস্তিষ্ক সম্পর্কিত কোনও সমস্যা রয়েছে।
তবে নিশ্চয়ই ভাবছেন মাশরুম কি ধরনের ভাষায় কথা বলে?
বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, মাশরুমরা প্রায় ৫০ শব্দ বলতে পারে। তাদের প্রতিটি শব্দের দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ অক্ষর। প্রতিদিনের কথোপকথনে তারা প্রায় ২০ শব্দ ব্যবহার করে। এই শব্দগুলি বৈদ্যুতিক আবেগের মাধ্যমে একটি থেকে অন্যটিতে পৌঁছায়। এর সাহায্যে তারা প্রকৃতিতে ঘটা বিপদের যেকোনও বিষয় সম্পর্কে অন্যদের কাছেও পৌঁছে দেয়।
তবে বিজ্ঞানীরা বলছেন, এই বিষয়ে এখনই কোনও বড় কিছু সিদ্ধান্তে আসা যাবে না। তবে মাশরুমে এমন অনেক কিছু রয়েছে, যা মানুষের জন্য জানা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোন সন্দেহ নাই।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।