মার্কিন মোড়লদের খপ্পর থেকে বের হতে অন্যদেশগুলোকে কি করতে হবে? (১)
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সামিন, ১৩৯১ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
বর্তমানে দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের সুপার পাউয়ার বলে দাবী করে। সে চায়, সবাই তাকে শীর্ষ মোড়ল মেনে তার পলিসি মেনে চলুক। কিন্তু কেউ তার পলিসির বিরুদ্ধে গেলে সে ক্ষেপে যায় এবং নানান প্যাচে ফেলে তার পলিসি মানতে বাধ্য করে। মার্কিনীদের দেয়া রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক যে কোন পলিসি না মানলেই সে ঐ দেশটির উপর চাপ তৈরী করে। এজন্য সহসাই কোন দেশ মার্কিনীদের পলিসির বিরুদ্ধে যেতে চায় না। কারণ গেলেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের হাতে থাকা বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে ঘায়েল করবে। মার্কিনীদের এ সমস্ত অস্ত্রের মধ্যে অন্যতম শক্তিশালী অস্ত্র হলো অর্থনৈতিক অবরোধ। কিউবা, উত্তর কোরিয়া, রাশিয়া, ভেনেজুয়েলা, মায়ানমার, সিরিয়া কিংবা ইরানকে বিভিন্ন সময় তারা অর্থনৈতিক অবরোধ দিয়ে কাবু করেছে। লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশকেও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় অর্থনৈতিক অবরোধের ভয় দেখায়, উদ্দেশ্য তাদের দেয়া পলিসি যেন বাংলাদেশ মেনে চলে। এর মাধ্যমে মূলত আমেরিকা বিশ্বজুড়ে তার মোড়লগিরি ঠিক রাখে। কারণ এখন আগ্নেয়াস্ত্রের ব্যবহার অনেকটাই কমে গেছে। তাছাড়া যুদ্ধ করে মারামারি কাটাকাটি করে ক্ষমতা খাটানোর থেকে এভাবে অবরোধ দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করা সহজ ও ঝামেলামুক্ত, যা স্বল্প খরচে করা সম্ভব।
পাঠক ! ফিলিস্তিনে মুসলিম গণহত্যার কারণে ইসরাইল বা ইসরাইলপন্থীদের পণ্য বয়কটের বিষয়টি হয়ত জানেন। এটা আসলে সাধারণ মানুষের আন্দোলন। একই বিষয়টি যখন রাষ্ট্রীয় পর্যায়ে হয়, তখন সেটাকে আর বয়কট বলে না, হয়ে যায় অর্থনৈতিক অবরোধ। এক্ষেত্রে অবরোধ আক্রান্ত দেশটি বিদেশী যে ব্যাংকের সাথে লেনদেন করে পণ্য বিক্রি করে, সেই ব্যাংকটিকে না করে দেয়া হয় যেন, সে ঐ দেশের সাথে আর লেনদেন না করে। আসলে সম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অনুগতরা সারা বিশ্বে প্রায় ২০০টি দেশের ১১ হাজার ব্যাংকের মধ্যে একটি আন্তঃব্যাংক নেটওয়ার্ক তৈরী করেছে, যাকে বলা হয় সুইফট। এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি দেশ সহজে বৈদেশিক লেনদেন করে। আমেরিকা বা তার অনুগতরা যখন কাউকে অর্থনৈতিক অবরোধ দিতে চায়, তখন শুধু সুইফটকে বলে দেয় যেন, ঐ দেশটিকে সুইফট যেন ব্লক করে দেয়, মানে দেশটি তার নেটওয়ার্ক ব্যবহার বৈদেশিক লেনদেন না করতে পারে। একেই মূলত বলা হয়, অর্থনৈতিক অবরোধ।
-মুহম্মদ এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












