মানুষ ঠিক কতটা গরম সহ্য করতে পারে?
আল ইহসান ডেস্ক:
পরিবর্তিত আবহাওয়ার প্রভাব মানব শরীর ওপর কেমনভাবে এবং কতটা পড়ে। মানুষের সহনীয় তাপমাত্রা আসলে কত?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিও ফোরের উপস্থাপক জেমস গ্যালাঘারকে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের অধ্যাপক ডেমিয়েন বেইলি আমন্ত্রণ জানায় এ সম্পর্কিত একটি পরীক্ষায় অংশ নিতে। পরীক্ষাটি শুরু হয় ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে। তারপর ক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে যুক্তরাজ্যের সবচেয়ে উষ্ণ দিনের তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকে।
পরীক্ষাটি সম্পর্কে অধ্যাপক বেইলি বলে, আমরা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সব ধরনের পরীক্ষা আবার করি। সে সময় দেখা যায়, ওই তাপমাত্রা তেমন অস্বস্তিকর নয়। যদিও সে অবস্থায় নমুনাটি কাজ বা কোনো ধরনের ব্যয়াম করতে ঠিক আগ্রহী থাকে না। শারীরিক যে পরিবর্তনটি এ সময় লক্ষ্যুীয় হয়েছিল তা হলো, জেমস লাল হয়ে উঠেছিল। কারণ, এত উচ্চ তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে শরীরের ত্বকের কাছে থাকা রক্তনালীগুলো এ সময় সক্রিয় হয়েছিল, বাইরের পরিবেশের কাছাকাছি থেকে তাপ হারানোর একটা উপায় খুঁজতে। আর ঘাম তো ছিলই, যাতে শরীর এই উচ্চ তাপমাত্রায় নিজেকে ঠান্ডা করে নিতে পারে।
পরীক্ষাকালে ৪০ ডিগ্রি সেলসিয়াসের সময় হার্টবিট বেড়ে গিয়েছিল লক্ষণীয় মাত্রায়। ২১ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় সে সময় জেমসের হৃদযন্ত্র বাড়তি এক লিটার করে রক্ত শরীরের সঞ্চালন করছিল। আর হৃদযন্ত্রের ওপর এই বাড়তি চাপের কারণেই গরম বাড়লে হার্ট অ্যাটাকের হার বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রেচেল কোটল জানায়, উচ্চ তাপমাত্রার সাথে উচ্চ আর্দ্রতার জুড়ি ভয়ঙ্কর। এ ধরনের পরিস্থিতিতে শরীর নিজেকে ঠান্ডা করতে রীতিমতো যুদ্ধ করে। একপর্যায়ে সে আর তা পারে না। ফলে এমনকি দেশের বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করতে পারে। আর্দ্রতা অতিরিক্ত বেশি থাকলে এমনকি তুলনামূলক অল্প তাপমাত্রাতেও এমন বিপদ ঘটতে পারে। একই ভাষ্য পাওয়া গেছে ২০২০ সালে সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত এক নিবন্ধেও।
মানব শরীরের গঠনই এমন যে, তাকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে থাকতে হয়। শরীরের নিজের তাপমাত্রা যখন ৪০ ডিগ্রির কাছাকাছি যায়, ততই মানুষের মাথা ফাঁকা লাগতে শুরু করে। একেবারে বাজে পরিস্থিতি হলো-জ্ঞান হারিয়ে ফেলা। শরীরের মূল তাপমাত্রা অতি উচ্চ হলে শরীরের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে হৃদযন্ত্র বা মস্তিষ্কে থাকা টিস্যুর ক্ষতি। এ কারণেই অতি উচ্চ তাপমাত্রায় হিটস্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো খবর চারদিক থেকে আসতে থাকে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।