মানবদেহে অ্যাপেন্ডিক্স-এর কাজ কী?
এই ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্রের সংযোগস্থলের কাছাকাছি বৃহদান্ত্রের কাছ থেকে রয়েছে ৫ থেকে ১০ সেন্টিমিটারের মতো লম্বা বেশ চিকনা করে প্রবর্ধিত অংশ, যার নাম এপেন্ডিক্স।
খুবই কম সংখ্যক প্রাণীদের শরীরে এই এপেন্ডিক্স নামক অংশটি পাওয়া যায়। মানুষ, শিম্পাঞ্জি, গরিলা, খরগোশ- এদের শরীরে পাওয়া গেলেও কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এদের শরীরে পাওয়া যায় না।
৭-৮% মানুষ জীবনের কোন এক সময়ে এই এপেন্ডিক্স নিয়ে ঝামেলাতে পড়ে যায়। এসব ঝামেলার মধ্যে এপেন্ডিসাইটিস শব্দটির সাথে কমবেশি পরিচিত।
এপেন্ডিক্সের কাজ:
আমাদের দেশে কলেজ পর্যায়ের জীববিজ্ঞান বই পড়তে গেলে এপেন্ডিক্সকে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পাবো।
আসলেই কি জিনিসটার কোন কাজ নেই?
১০০% সঠিকভাবে বিষয়টি এখনো প্রায় অজানা আর গবেষণার পর্যায়ে রয়ে গেছে।
১) ২০১৪ সালে একটি তুর্কি গবেষণাপত্রে দেখা যায় যাদের অনেক ক্ষুদ্র এপেন্ডিক্স রয়েছে তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি বেশি। এখান থেকে ধারনা করা হচ্ছে কোলন ক্যান্সার মোকাবেলাতে এপেন্ডিক্সের ভূমিকা রয়েছে।
২) পরিপাক নালীর প্রদাহজনিত একটা রোগ বিদ্যমান যার নাম ক্রন’স ডিজিজ। ২০০৩ সালের দিকের একটা গবেষণাপত্রের তথ্য অনুযায়ী এপেন্ডিক্স না থাকা ব্যক্তিদের রোগটিতে আক্রান্ত হবার সম্ভাবনা কিছুটা বেশি।
৩) আর এখন পর্যন্ত বেশ নিশ্চিত হওয়া তথ্যটি হলো এপেন্ডিক্স নম্র, ভদ্র, উপকারি ব্যাকটেরিয়ার আবাসস্থল। এসব ব্যাকটেরিয়া আমাদের বৃহদান্ত্রকে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে থাকে।
বৃহদান্ত্রকে সুস্থ রাখতে, ডায়রিয়া থেকে রক্ষা করতে বেশ ভূমিকা রাখে এরা।
৪) এপেন্ডিক্সে লিম্ফোয়েড কোষের সন্ধান পাওয়া গেছে যেখান থেকে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। আর এগুলো রোগপ্রতিরোধ সিস্টেমের হয়ে কাজ করে আমাদের পরিপাকনালীকে সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা রাখে।
৫) মায়ের পেটে থাকা ভ্রূণের বয়স ১১ সপ্তাহের দিকে আসলে এপেন্ডিক্সে এক ধরনের হরমোন নিঃসরণকারী কোষের অস্তিত্বের বিষয়টিও ধারনা করা হচ্ছে।
এপেন্ডিক্স নামের এই আজব বস্তু খুব কম প্রাণীতে পাবার জন্যই হয়তো এ সম্পর্কিত গবেষণা অনেক অনেক কম।
২০০৬ সালের দিকে একজন ক্রোয়েশিয়ানের শরীরে ২৬ সেন্টিমিটার দীর্ঘ এপেন্ডিক্স পাওয়া যায়, এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড়।
এপেন্ডিক্স নিয়ে গবেষণা অনেক কম, এখনো চলমান। তাই অনেক বিষয়েই পরিষ্কার ধারনা পাওয়া মুশকিল। কিছু গবেষণাপত্রের আলোকে তুলে ধরা হলো মাত্র।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।