মাছ ধোয়ার পর হাতের গন্ধ দূর করতে করণীয়
, ২১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ মার্চ, ২০২৩ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বাজার থেকে কেটে নিয়ে আসা হোক কিংবা বাড়িতেই কাটা হোক, মাছ তো না ধুয়ে রান্না করা যাবে না। ভালো করে না ধোয়া হলে মাছে এক ধরনের কটু গন্ধ থেকে যায়। তখন খাওয়ার রুচিই চলে যায়। তাই ভালো করে মাছ পরিষ্কার করতে হবে। কিন্তু এরপর হাতে যে গন্ধ থেকে যাবে তা দূর করার জন্য কী করণীয়? জানুন মাছ ধোয়ার পর হাত থেকে গন্ধ দূর করার উপায়-
তেল ও হলুদ ব্যবহার:
মাছ কাটা কিংবা ধোয়ার পর হাতের গন্ধ দূর করার জন্য ব্যবহার করা যেতে পারে তেল ও হলুদ। এই পদ্ধতি বেশ পুরোনো। মাছ ধোয়ার পর হাত ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। এরপর তাতে তেল ও হলুদ মিশিয়ে ভালো করে ঘষতে হবে। এরপর সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। এতে হাতে লেগে থাকা মাছের গন্ধ চলে যাবে সহজেই।
লেবুর ব্যবহার:
যেকোনো কটু গন্ধ দূর করার কাজে লেবু বেশ কার্যকরী। এটি মাইক্রোওয়েভ ওভেন কিংবা ফ্রিজের দুর্গন্ধও দূর করে। মাছ কাটা কিংবা ধোয়ার পর হাতের দুর্গন্ধ দূর করতে লেবুর রস দুই হাতে ঘষে নিতে পারেন। এরসঙ্গে সামান্য কমলার রসও ব্যবহার করতে পারেন। এতে হাতের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি ত্বকও ভালো থাকবে।
সিরকা ও বেকিং সোডা:
যেকোনো দুর্গন্ধ দূর করতে কাজ করে সিরকা ও বেকিং সোডা। মাছ কাটার পরে একটি বাটিতে এক চামচ সিরকা ও এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ভালো করে দুই হাতে মেখে নিতে হবে। এভাবে কিছুক্ষণ রেখে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। এতে হাতে লেগে থাকা দুর্গন্ধ দূর হবে সহজেই।
কফির স্ক্রাব:
কফির গন্ধও বেশ কড়া। মাছ ধোয়ার পর দুই হাতে কিছুটা কফির গুঁড়া নিতে হবে। এরপর ভালো করে ঘষে দুই হাতে মেখে নিতে হবে। দুই মিনিটের মতো এভাবে রেখে এরপর সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এতে হাতে লেগে থাকা মাছের গন্ধ দূর হবে সহজেই।
টুথপেস্ট ব্যবহার:
কেবল দুর্গন্ধই নয়, ফোসকা বা পোড়ার ক্ষত সারাতেও বেশ কার্যকরী একটি উপাদান হলো টুথপেস্ট। মাছ ধোয়া বা কাটার পর হাতে লেগে থাকা গন্ধ দূর করার জন্য ভালো করে টুথপেস্ট লাগিয়ে নিন। কিছুক্ষণ এভাবে রেখে তারপর ধুয়ে ফেলুন। এতে গন্ধ দূর হবে সহজেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












