মাইক্রো ওভেনে দেবেন না যে জিনিস
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
১। খালি বাটি বা প্লেট দেবেন না মাইক্রোওয়েভে। এমনকি সেটা মাইক্রোওয়েভ প্রুফ হলেও। কারণ তাপ শোষণের জন্য বাটিতে কিছু না কিছুর প্রয়োজন হয় ওভেনের। না হলে তাপ ছড়িয়ে পড়ে। এতে পাত্র ভেঙে যেতে পারে কিংবা গলে যেতে পারে।
২। ধাতব নকশা বা রিমসহ প্লেট দেবেন না মাইক্রোওয়েভে। প্লেটে যদি মেটালিক পেইন্ট বা নকশায় কোনও ধাতব কিছুর উপস্থিতি থাকে, তাহলে স্ফুলিঙ্গ তৈরি হবে। এতে প্লেটে আগুন ধরে যেতে পারে।
৩। তরল ছাড়া রান্নার জন্য কিছু দেবেন না ওভেনে। যেমন পাস্তা রান্না করতে চাইলে পর্যাপ্ত পানিসহ পাস্তা দেবেন।
৪। পাতলা প্লাস্টিকের বোতল বা ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের বাটি, প্লেট বা গ্লাস কখনও দেবেন না ওভেনের ভেতর। এ ধরনের পাতলা প্লাস্টিক গলে যায় সহজেই।
৫। অ্যালুমিনিয়াম ফয়েল দেবেন না মাইক্রোওয়েভের ভেতর। এটি খুব পাতলা মেটালের তৈরি যা ওভেনের রেডিয়েশনে আগুনের ফুলকি তৈরি করে। ফলে মাইক্রোওয়েভ নষ্ট হয়ে যাওয়া কিংবা আগুন ধরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
৬। শুকনা মরিচ কখনও মাইক্রোওয়েভ ওভেনে গরম করবেন না। এতে মরিচ পুড়ে ধোঁয়া নির্গত হতে পারে।
৭। গরম করার জন্য সেদ্ধ ডিম দেবেন না মাইক্রোওয়েভে। এতে কুসুম এবং সাদা অংশের মধ্যে বাষ্প তৈরি হয় এবং ডিম ফেটে যায়। এমনকি খোসা ছাড়ানো হলেও এমনটি ঘটতে পারে।
৮। স্টেইনলেস স্টিলের তৈজস দেবেন না। এ ধরনের তৈজস মাইক্রোওয়েভের ভেতরে রাখলে তা রেডিয়েশন পাত্রের মধ্যে প্রবেশ করতে দেয় না ও তাপ প্রতিফলিত করে।
৯। কাগজের ব্যাগ দেবেন না ওভেনে। গরম করার সময় ব্যাগ থেকে ধোঁয়া বের হতে পারে। এমনকি মাইক্রোওয়েভ থেকে উৎপন্ন হওয়া তাপে ব্যাগে আগুনও ধরে যেতে পারে।
১০। ট্র্যাভেল মগ দেবেন না মাইক্রোওয়েভে। সাধারণত প্লাস্টিক বা ইস্পাত দিয়ে তৈরি হয় এগুলো। ইস্পাত পানীয়কে উত্তপ্ত হতে বাধা দেয়।
এছাড়া খালি মাইক্রোওয়েভ ওভেন কখনও চালু করবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












