মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ রবি , ১৩৯২ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আইন ও জিহাদ
৫ম হিজরী উনার মহাসম্মানিত ও মহাপবিত্র শাহরুল আ’যম তথা মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানানো হলো, ‘দুমাতুল জান্দাল’ এলাকার লোকেরা পবিত্র মদীনা শরীফে আক্রমণের উদ্যোগ নিচ্ছে। নাউযুবিল্লাহ! দুমাতুল জান্দাল হচ্ছে, পবিত্র মদীনা শরীফ থেকে ১৫ দিনের দূরত্বে অবস্থিত একটি স্থান, যেখান থেকে দামেশক ৫ দিনের পথ।
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মদীনা শরীফে পবিত্র যিলহজ্জ শরীফ মাস অবস্থান মুবারক করেন। এ বছর পবিত্র হজ্জের কর্র্তৃত্ব মুশরিকদের হাতেই ছিলো। এটা হিজরী চতুর্থ সনের কথা। এরপর মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক সংঘটিত হয়।
উল্লেখ্য যে, দুমাতুল জানদাল স্থানটি মহাসম্মানিত মদীনা শরীফ হতে উত্তর দিকে অবস্থিত একটি স্থানের নাম। সাইয়্যিদুনা হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার ছেলে হযরত দুর্মী আলাইহিস সালাম উনার নামকরণেই করা হয়েছে। তিনি এখানে অবস্থান মুবারক করেছিলেন। সুবহানাল্লাহ!
হযরত ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এটা ছিল মহাসম্মানিত শাহরুল আ’যম তথা মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস। এ সময় হযরত সিবাআ ইবনে উরফুতা গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পবিত্র মদীনা শরীফ উনার প্রতিনিধি নিযুক্ত করা হয়।
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুমাতুল জানদাল নামক স্থানে তাশরীফ মুবারক গ্রহণ করার পূর্বেই মহাসম্মানিত মদীনা শরীফে ফিরে আসেন। এ মহাসম্মানিত জিহাদে তিনি কোন শত্রুদলের সম্মুখীন হননি। এরপর বছরের বাকি দিনগুলো মহাসম্মানিত মদীনা শরীফেই তিনি অতিবাহিত করেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
স্মরনীয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক হাজার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নিয়ে এই জিহাদ মুবারকে রওয়ানা দিয়েছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের কথা শুনে সেই কাফির মুশরিকরা পালিয়ে যায়। কোন জিহাদ ছাড়াই তিনি পবিত্র মদীনা শরীফে ফিরে আসেন। সুবহানাল্লাহ! (সীরতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
-আল্লামা সাইয়্যিদ আহমদ শাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২১ তম পর্ব)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২০ তম পর্ব)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৯ তম পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৮তম পর্ব)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৭তম পর্ব)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১৯)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৬তম পর্ব)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












