মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয
, ১৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ রবি’ ১৩৯১ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুন্নত মুবারক তা’লীম
যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا آتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللهَ ۖ إِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ.
অর্থ:- “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়িয়ে ধরো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা” [সম্মানিত ও পবিত্র সূরা হাশর শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ-৭]
উক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালনের ব্যাপারে خُذُوْا শব্দ মুবারক ব্যবহার করা হয়েছে। আর خُذُوْا শব্দটি হচেছ فِعْلِ اَمر বা আদেশ সূচক ক্রিয়া। অর্থাৎ স্বয়ং মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করার জন্য প্রত্যেক বান্দা-বান্দী, উম্মতকে সম্মানিত আদেশ মুবারক করেছেন। আর মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক পালন করা নি:সন্দেহে ফরযে আইন।
অর্থাৎ প্রত্যেক মুসলমানকে অবশ্যই মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করতে হবে। আর যারা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করে না তাদেরকে সাবধান করে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন- এ ব্যাপারে তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার শাস্তি অত্যান্ত কঠোর। অর্থাৎ কেউ যদি মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন না করে তার জন্য মহান আল্লাহ পাক উনার শাস্তি হবে অত্যান্ত কঠোর ও ভয়ানক।
এ ব্যাপারে অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে। তন্মধ্য থেকে একটি ঘটনা হচ্ছে-
একবার হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ফতওয়া দিলেন যে, সমস্ত মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরজ। এটা শুনে উনার সমসাময়িক ইমাম মুজতাহিদগণ বলে উঠলেন যে, আমরা আপনাকে বিশিষ্ট ইমাম, ফক্বীহ হিসাবে অনেক সম্মান করি। কিন্তু আজ আপনি কি ফতওয়া দিলেন? আমরাতো জানি ফরজ পালন করা ফরজ, ওয়াজিব পালন করা ওয়াজিব এবং সুন্নত পালন করা সুন্নত। আপনার ফতওয়ার সপক্ষে কোন দলীল রয়েছে কি? জবাবে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, হ্যাঁ; মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যেই দলীল রয়েছে। আপনারা কি মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ পাঠ করেন নাই? এটা শুনে উনারা বললেন, বলেন কি, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে দলীল রয়েছে? আমরা তো সবাই হাফেজে কুরআন। জবাবে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আপনারা এতোবড় হাফেজে কুরআন হয়ে এতোদিন কী কুরআন শরীফ পড়লেন আর পড়ালেন? আপনারা কি ঐ সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ পরেন নাই? যেখানে স্বয়ং খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,
وَمَا آتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللهَ ۖ إِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ.
অর্থ হলো “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তা আঁকড়িয়ে ধরো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা।”
উক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ বলার সাথে সাথে উনারা সমস্বরে বলে উঠলেন, হ্যাঁ; আমরা বুঝতে পেরেছি। এতোদিন আমরা ফিকির করি নাই।
কাজেই, উপরোক্ত দলীল ভিত্তিক আলোচনা থেকে প্রমাণিত হলো যে, মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা প্রত্যেক মু’মিন মুসলমানের জন্য ফরযে আইন। এবং মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পরিত্যাগ কারীদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পরিপূর্ণভাবে পালন করার তাওফীক্ব দান করেন। আমীন!
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (২)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (১)
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল সমূহ (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল (১)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












