মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলাহ্ মুবারক পরিবর্তন
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯১ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার নিকট সম্মানিত দু‘আ মুবারক করতেন- মহান আল্লাহ পাক তিনি যেন মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বা’বা শরীফ উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলাহ্ মুবারক হিসেবে নির্ধারণ করেন এবং তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক উনার অপেক্ষায় আসমানের দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ! তখন সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৪৪ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল হন এবং তাতে সম্মানিত বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে ক্বিবলাহ্ পরিবর্তন করে মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলাহ্ মুবারক হিসেবে নির্দিষ্ট করার বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক করা হয়। সুবহানাল্লাহ!
২য় হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ১৫ই রজবুল হারাম শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ অর্থাৎ সোমবার) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার ‘বনী সালামাহ্’ গোত্রে একটি মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক-এ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে নিয়ে সম্মানিত জামা‘য়াত মুবারক উনার সাথে সম্মানিত ছলাতুল আছর আদায় করছিলেন। এমন সময় দুই রাকা‘আত সম্মানিত ছলাত মুবারক আদায় শেষে সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৪৪ নং সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা নাযিল হন। সুবহানাল্লাহ! সম্মানিত ও পবিত্র আয়াত শরীফখানা হচ্ছেন-
قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِـى السَّمَآءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰىهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْـحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَعْلَمُوْنَ اَنَّهُ الْـحَقُّ مِنْ رَّبّـِهِمْ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ
অর্থ: “নিশ্চয়ই আমি আপনার আকাশের দিকে বারবার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র মুখ মুবারক) ফিরিয়ে দেখাকে লক্ষ্য করেছি। যেই মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলাহ্ মুবারক আপনি পছন্দ করেন, আমি আপনাকে সেদিকে ফিরে যেতে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক করছি। আপনি মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদুল হারাম শরীফ অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র মুখ মুবারক) ফিরান। আপনারা যেখানেই থাকুন, মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে মুখ ফিরান। মূলত যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের জানা আছে যে, মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বিবলাহ্ মুবারক পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ হতে প্রকৃত সত্য এবং তারা যা করে মহান আল্লাহ পাক তিনি সে সম্পর্কে পরিপূর্ণ অবগত রয়েছেন।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা বাকারা শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১৪৪)
সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার সাথে সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত ছলাত মুবারক আদায়রত অবস্থাতেই মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে ঘুরে যান এবং উনার সাথে সাথে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা যাঁরা পিছনে সম্মানিত ছলাত আদায় করছিলেন উনারাও ঘুরে গেলেন। আর এভাবেই সম্মানিত ছলাতুল আছর উনার পরবর্তী দুই রাক‘আত সম্মানিত ছলাত মুবারক মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার দিকে ফিরে আদায় করে শেষ করেন। সেজন্যেই যেই মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক-এ উনারা তখন ছলাত মুবারক আদায় করছিলেন, সেই মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র ‘মসজিদে যুল ক্বিবলাতাইন’ অর্থাৎ দুই ক্বিবলাহ্ বিশিষ্ট মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক বলা হয়। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












