মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত
সন্তানকে তিনটি বিষয় ভালভাবে শিক্ষা দিতে হবে (৩)
২। তোমাকে প্রতিদিন আল্লাহওয়ালা তথা ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। তুমি যেখানেই থাক না কেন প্রতিদিন উনাদের ছোহবত মুবারকে যাবে। আর পিতা-মাতাকে এটা আমল করে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ মাতা-পিতা নিজেরাই সন্তানকে ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারকে আনা নেয়া করবেন। সুলত্বানুল আরিফীন, সাইয়্যিদুশ শুয়ারা, সাইয়্যিদুনা হযরত মুছলিহুদ্দীন শায়েখ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমাদের সন্তানগণ হাঁটা চলার বয়সে পৌঁছলে তাদেরক আল্লাহওয়ালা বা ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারকে পাঠিয়ে দাও। তাহলে সে অনেক উঁচু স্তরের, মর্যাদা সম্পন্ন ওলীআল্লাহ হবে। সুবহানাল্লাহ! আর যদি অতি উঁচু মর্যাদা সম্পন্ন ওলীআল্লাহ নাও হয় তবে কখনোই গোমরাহ বা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا ايُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
অর্থ:“হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। আর ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করো।” (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৯)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ. وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا.
অর্থ: “আপনি উম্মতদেরকে বলে দিন, তারা যেন ঐ সকল ব্যক্তিদের ছোহবতকে লাযিম (আবশ্যক) করে নেয়, যাঁরা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিলের জন্য সকাল-সন্ধ্যা (দায়িমীভাবে) উনাদের মহান রব আল্লাহ পাক উনার যিকির করেন। দুনিয়ার সৌন্দর্যে বা মোহে মোহগ্রস্ত হয়ে উনাদের ছোহবত মুবারক থেকে কখনোই যেন দৃষ্টি ফিরিয়ে না নেয়।” (পবিত্র সূরা কাহাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عَلَيْكَ بِمَجَالِسِ اَهْلِ الذِّكْرِ
অর্থ: “আহলে যিকির তথা আল্লাহওয়ালাগণ উনাদের ছোহবত তোমার জন্য লাযিম (আবশ্যক)। (শুয়াবুল ঈমান লিল বাইহাক্বী)
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।