মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত
সন্তানকে তিনটি বিষয় ভালভাবে শিক্ষা দিতে হবে (১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা নিজেকে এবং তোমাদের আহাল-ইয়ালগণকে (পরিবার-পরিজন) জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যে জাহান্নামের ইন্ধন বা জ্বালানী হবে মানুষ ও পাথর। ” (পবিত্র সূরা তাহরীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬)
প্রত্যেক মুসলমান পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, শিশুকাল থেকে সন্তানকে উত্তম গুণাবলী শিক্ষা দেয়া। উত্তম গুণাবলী সন্তানের স্বভাবে বদ্ধমুল করার কোশেশ করা।
শিশুরা, উর্বর জমির ন্যায়। তাদের অন্তর থাকে পবিত্র ও কোমল। যেরূপ বীজ সেখানে বপন করা হবে পরিণত বয়সে সেটাই ফুলে ফলে সুশোভিত হবে। কাজেই পিতা-মাতা যদি শৈশবে তাদের কোমল ও পবিত্র অন্তরে তাক্বওয়া বা খোদাভীতির বীজ বপন করে, মানবিক সৎ গুণাবলী শিক্ষা দিতে থাকে তাহলে তারা পরিণত বয়সে আল্লাহওয়ালা, তাক্বওয়াদার বা পরহেযগাররূপে খ্যাতিমান হবে। তাতে পিতা-মাতার সুনাম, সুখ্যাতি যেমন অর্জিত হবে, তেমনি তাক্বওয়াদার, পরেহযগার লোকদের দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে। সর্বোপরি তাদের পিতা-মাতাগণ পরকালে জান্নাতীগণের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হবেন। মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের চরম-পরম সন্তুষ্টি রেযামন্দী মুবারক পাবেন।
কজেই, তাক্বওয়া খোদাভীতির এই বীজ বুনতে হবে শৈশবকালেই। উর্বরতা বিনষ্ট হওয়ার আগেই। অনেক বাবা-মা এই বীজ বুনতে বিলম্ব করেন। যার ফলশ্রুতিতে উত্তরকালে অনেক কষ্ট,ত্যাগ তিতিক্ষা সহ্য করা সত্বেও কাঙ্খিত-বাঞ্ছিত ফলাফল লাভ করা সম্ভব হয় না। যার জন্য সারাজীবন দুঃখ কষ্ট, আর আফসুসের গ্লানিই বহন করতে হয়।
যামানার ইমাম ও মুজতাহিদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত ত্বরীক্বত, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল, আহলে বাইতে রসূল, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি সেই দুঃখ কষ্ট ও আফসুসের পথ বন্ধ করে দিয়েছেন। তিনি সকল মুসলিম উম্মাহকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, প্রত্যেক মুসলিম পিতা-মাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে শৈশবকালেই সন্তানকে বিশেষ করে তিনটি বিষয় ভালভাবে শিক্ষা দেয়া। বিষয় তিনটি নিয়ে বেশী বেশী আলোচনা করা। তারপ্রতি গভীর লক্ষ্য রাখা।
তাহলে পিতা-মাতাগণদের উদ্দেশ্য ও উপলক্ষ অতি সহজেই পৌঁছাতে পারেন।
(মাসিক আল বাইয়্যিনাত শরীফ থেকে সংকলিত)
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।