মহাকাশ হতে আসা সংকেতের রহস্য উন্মোচন করল বিজ্ঞানীরা
, ৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল বিজ্ঞানী অবশেষে মহাকাশ থেকে আসা সংকেতের রহস্য উন্মোচনের দাবি করেছে ।
এর আগে ২০২২ সালে রেডিও টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় ২০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে আসা শক্তিশালী বিস্ফোরণের সংকেত শনাক্ত করা হয়েছিল। বিস্ফোরণটি মাত্র কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হলেও পুরো ছায়াপথে ছড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট শক্তি ছিল সেই সংকেতে।
গ্যালাক্সি থেকে আসা শক্তিশালী বিস্ফোরণের সংকেতের বেশ কিছু রহস্য নতুন করে উন্মোচনের দাবি করেছেন এমআইটির বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এ ধরনের সংকেত দ্রুত রেডিও বিস্ফোরণ বা এফআরবি নামে পরিচিত। ঘূর্ণনশীল নিউট্রন নক্ষত্রের খুব কাছাকাছি কোনো ছোট এলাকা থেকে উদ্ভূত হয়েছে সেই সংকেত। ধারণা করা হচ্ছে, ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত তারকার চারপাশের শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্রের স্তর থেকে উৎপন্ন হয়েছে সংকেতটি।
মহাকাশ থেকে আসা রহস্যময় সংকেতের বিষয়ে বিজ্ঞানী কিয়োশি মাসুই বলেছে, ‘উচ্চ চুম্বকীয় নিউট্রন নক্ষত্রের চারপাশ ম্যাগনেটার নামে পরিচিত। সেখানে পরমাণু থাকতে পারে না, চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায় পরমাণু। আমরা দেখতে পাচ্ছি, উৎসের কাছাকাছি সেই চৌম্বকক্ষেত্রের মধ্যে সঞ্চিত শক্তি এমনভাবে ছড়িয়ে পড়ে, যা রেডিও তরঙ্গ হিসেবে মহাবিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলছে।’
আমাদের সূর্যের আকারের প্রায় ৭ থেকে ১৯ গুণ ভরের একটি তারা সুপারনোভাতে বিস্ফোরিত হলে সাধারণত নিউট্রন তারা তৈরি হয়। পৃথিবীর নিজস্ব গ্যালাক্সি থেকে ৮০০ কোটি আলোকবর্ষ দূরে ঘটা তীব্র বিস্ফোরণও শনাক্ত করেছে বিজ্ঞানীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












