মহাকাশে জেলিফিশ!
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
মহাকাশে কিছু কিছু বস্তুর চেহারা অদ্ভুত! কোনো কোনোটার আকার প্রাণীদের মুখ বা দেহের সঙ্গে এতটাই মিলে যায়, সেটা প্রাণীর ছবি বলে ভ্রম হয়। যেমন মহাকাশে আছে ক্রাব নেবুলা। কাকড়ার মতো দেখতে এই নেবুলার গঠন। তেমনি একটা গ্যালাক্সি আছে, দেখতে অনেকটা জেলিফিশের মতো। তাই গ্যালিক্সিটা ‘জেলিফিশ গ্যালাক্সি’ নামে পরিচিত।
গ্যালাক্সিটার আসল বৈজ্ঞানিক নাম ঔঙ২০৪। গঠন এবং উজ্জ্বলতার কারণে একে জেলিফিশের তকমা দেওয়া হয়েছে। গ্যালাক্সিটি দূরত্ব আমাদের ৬০ কোটি আলোকবর্ষ। অর্থাৎ সেখান থেকে আলো আসতে সময় লাগে ষাট কোটি বছর। অবস্থান সেক্সটান নক্ষত্রম-লে। সম্প্রতি এটাকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য নাসা টেলিস্কোপের সাহায্যে বেশকিছু ছবি তুলেছে।
ছবি পর্যবেক্ষণ করে জানা গিয়েছে, তীব্র গ্যাসীয় চাপের ফলে গ্যালাক্সিটি ফুলে উঠেছে।
এই চাপের একটা নাম আছে। র্যাম প্রেসার স্ট্রিপিং। তীব্র বাতাসে দাঁড়িয়ে থাকলে মানুষের চুল যেমন এলোমেলো হয়ে উড়তে থাকে, র্যাম প্রেসারের কারণে গ্যালাক্সিগুলোও ফুলে ওঠে, এর কিছু অংশ আশপাশে ছড়িয়ে পড়ে। ঔঙ২০৪ গ্যালাক্সিও এভাবে ফুলে উঠে ছড়িয়ে পড়েছে, ফলে এর চেহারা হয়েছে জেলিফিশের মতো।
গ্যালাক্সিটির গ্যাসীয় উপাদানের একটা বড় অংশই ঠা-া, ঘন এবং তীব্র। র্যাম প্রেসার স্ট্রিপিং নামের মহাজাগতিক এই চাপের ফলে গ্যালাক্সি এমন সুন্দর ও অভিনব চেহারায় ধরা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












