মস্তিষ্কের ভাষা ‘নিউরন’
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
কতটা নিউরন আছে আমাদের? হয়তো ১০০ বিলিয়ন। আর নিউরন সংযোগের সংখ্যা প্রায় ১০০ ট্রিলিয়ন। এমনকি ঘুমের মধ্যেও মস্তিষ্ক দোলে, পিটপিট করে, মিটমিট করে। চালাতে থাকে মানুষের জটিল কাজগুলো; যেমন- স্বপ্ন দেখা, মনে রাখা, অনুমান করা। ভাবা যায় আমাদের চিন্তা, লক্ষ্য, কল্পনা এগুলোর বাস্তব ও বস্তুগত অস্তিত্ব রয়েছে? জ্বী হ্যাঁ, শুনতে অদ্ভুত শোনালেও অবস্তুগত বিষয় হিসেবে পরিচিত এই ব্যাপারগুলোর বাস্তব ও বস্তুগত অস্তিত্ব রয়েছে। জিজ্ঞেস করতে পারেন, “চিন্তা” জিনিসটা দেখতে তাহলে কেমন? এটা শত শত তড়িৎ রাসায়নিক বিচ্ছুরণ দিয়ে তৈরি!
নিউরোজেনেসিস প্রক্রিয়ায় সারাজীবনই নিউরন উৎপন্ন হতে থাকে। ভ্রƒণ অবস্থায় এবং জন্মের পরপরই নিউরনগুলো দ্বিবিভাজিত হতে থাকে (কারণ তখন ওরা গোলাকার থাকে)। পরে সময়ের সাথে গোল নিউরন লতার মত লম্বা হয়ে যায়, যার পক্ষে দ্বিবিভাজন অসম্ভব।
তিনটি উপাদান দিয়ে মস্তিষ্ক বা ঘিলু গঠিত- নিউরন, গ্লিয়া কোষ (নিউরন ছাড়া যেসব কোষ আছে) এবং রক্তনালী।
গ্লিয়া নামক আঠাসদৃশ কোষ নিউরনের শরীর পেঁচিয়ে থাকে। এদের প্রধান কাজ হল- নিউরনের চারপাশে থেকে তাদেরকে এক জায়গায় স্থির রাখা, অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করা, জীবাণু ধ্বংস করা, মৃত নিউরনকে অপসারণ করা, এক নিউরন থেকে আরেক নিউরনকে দূরে রাখা (কারেন্টের তারে আমরা কী দেখি? কপারের বাইরে প্লাস্টিকের আবরণ লাগানো। তেমনি নিউরনগুলোকেও পরষ্পর থেকে দূরে রাখা দরকার, যা গ্লিয়া বা শুয়ান সেল করে থাকে)।
মানব মস্তিষ্কের তথ্য উপাদানের একক হচ্ছে বিট। যা প্রায় ১০০ ট্রিলিয়ন বিট। ইংরেজিতে সবগুলো বিট লিখতে চাইলে জায়গা লাগবে ২ কোটি ভলিউমের বইয়ের সমান, যা পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরির সমান। এর মানে কী? মানে হল, ২০ মিলিয়ন ভলিউম বইয়ের সমান তথ্য আছে আমাদের প্রত্যেকের মগজে!
মস্তিষ্কের লাইব্রেরিতে তথ্যের পরিমাণ জিন লাইব্রেরির চেয়ে ১০,০০০ গুণ বেশি। জিন লাইব্রেরিতে এক শতাব্দীতে একটা শব্দও ঠিকমত পাল্টায় না। অন্যদিকে মস্তিষ্ক হচ্ছে বাঁধাইবিহীন বই। আমরা প্রতিনিয়ত নতুন পৃষ্ঠা, নতুন ভলিউম যোগ করছি। কারণ শিখতে চাওয়ার প্রবল ইচ্ছাই আমাদের টিকে থাকার হাতিয়ার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












