মসজিদে নামায পড়তে গিয়ে ভ্যান চুরি, নতুন ভ্যান উপহার পেলেন রাজ্জাক
, ১১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
আসরের নামায পড়তে ভ্যান রেখে মসজিদে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক। মসজিদের প্রাঙ্গণেই ভ্যানটি রেখেছিলেন। পরে নামায শেষে এসে দেখেন, ভ্যানটি আর নেই। চুরি হয়ে গেছে।
আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন আব্দুর রাজ্জাক। এ অবস্থায় তার পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে তাকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে।
গত রোববার (১০ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাজ্জাকের হাতে নতুন অটোভ্যান ও চাবি হস্তান্তর করা হয়। রাজ্জাক পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা।
আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদ জানান, গত ২০ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামায পড়তে গিয়ে রাজ্জাকের ভ্যানটি চুরি হয়ে যায়। পরিবারের আয়ের একমাত্র উৎস ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। পরবর্তী সময় তাকে নতুন একটি অটোভ্যান উপহার দেওয়ার উদ্যোগ নেয় আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা পরিষদ। সবার সম্মিলিত সহযোগিতায় তার জন্য একটি নতুন অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












