মনের অসুখের প্রকৃত চিকিৎসা
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
‘বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ; তোমরা আল্লাহ পাক উনার রহমত থেকে নিরাশ হইও না। (সুরা যুমার : আয়াত শরীফ ৫৩)
আবার অন্যত্র আল্লাহ পাক ইরশাদ মুবারক ফরমান- “সাবধান! মহান আল্লাহ পাকের যিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। (সুরা রাদ : আয়াত শরীফ ২৮) অর্থাৎ যিকির করলে অন্তর শান্তি লাভ করে।
তাহলে দেখা যাচ্ছে, পবিত্র কুরআন শরীফ অনুসারে পাপ কাজ হচ্ছে কষ্টদায়ক আর নেক কাজ হচ্ছে আরামদায়ক। কিন্তু বাস্তব জীবনে আমরা এর উল্টো দেখতে পাই। মানে পাপ কাজ করতে আমাদের শান্তি বা আরাম লাগে। আর নেক কাজ করতে কষ্ট লাগে। অর্থাৎ আমাদের মন সম্পূর্ণ বিপরীত আচরণ করে।
পৃথিবীতে যে কোন জিনিস যদি উল্টো আচরণ করে, তবে আমরা সেটাকে নষ্ট বা অসুস্থ বলি। যদি কোন ইলেকট্রিক ডিভাইসের পজিটিভ নেগেটিভ বিপরীত দেখায়, তবে সেটাকে ঠিক করার চেষ্টা করি কিংবা আমাদের শরীরের কোন অঙ্গ যদি এমন বিপরীত আচরণ শুরু করে, তবে সেটাকে আমাকে অসুস্থ বলে চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু নেক কাজ ও পাপ কাজের ক্ষেত্রে আমাদের মনের এ বিপরীত আচরণ বলে দেয়, আমরা আসলে মানসিক অসুস্থ, আমাদের মনের চিকিৎসা করা দরকার, কিন্তু আমরা সেই অসুস্থতার জন্য চিকিৎসা করাই না।
প্রকৃতপক্ষে মনের চিকিৎসক হচ্ছেন একজন হক্কানী রব্বানী পীর সাহেব বা অলীআল্লাহ। যিনি অন্তরের চিকিৎসা করে মানুষকে মানসিক সুস্থতা দান করেন। এজন্য প্রথমে একজন হক্কানী রব্বানী পীর সাহেব বা ওলীআল্লাহ উনার নিকট বাইয়াত বা নেক কাজের শপথ গ্রহণ করতে হয়। অতঃপর তিনি কিছু সবক দেন, ক্বলবি যিকির করতে দেন, যা দিয়ে মানুষের অন্তর পরিশুদ্ধ বা সুস্থ হয়। অন্তর পরিশুদ্ধ করার এই জ্ঞানকেই বলা ইলমে তাসাউফ।
এখানে একটি জিনিস মনে রাখতে হবে, ডাক্তারের কাছে যেমন শুধু গেলেই হবে না, ডাক্তারের দেয়া ঔষধ ঠিকমত খেতে হবে এবং আদেশ নিষেধ মানতে হবে। ঠিক তেমনি, আপনি যদি এক হক্কানী রব্বানী ওলীআল্লাহ বা পীর সাহেবের কাছে যান, তবে উনার দেয়া সবক-যিকির ফিকির ও আদেশ নিষেধ ঠিক মত মানতে হবে। তখন ধীরে ধীরে অন্তর সুস্থতা লাভ করবে।
মহান আল্লাহ পাক আমাদের সবাইকে একজন হক্কানী রব্বানী ওলীআল্লাহ উনার কাছে বায়াত হয়ে যিকির ফিকির করে অন্তরের সুস্থতা লাভ করার তৌফিক দান করুন। আমীন!
-আহমদ সায়েম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












