মঙ্গল অভিযানে বিপদ ডেকে আনতে পারে বিষাক্ত ধূলিকণা
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
এর আগেও চাঁদে অ্যাপোলো অভিযানের সময় নভোচারীরা ধূলিকণার সমস্যায় পড়েছিলো। ধূলিকণা তাদের মহাকাশ পোশাকে লেগে থাকত এবং লুনার ল্যান্ডারের ভেতরে ঢুকে পড়ত। এতে তারা শ্বাসকষ্ট, চোখে পানি আসা ও গলা ব্যথার মতো সমস্যায় ভুগেছিলেন।
গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় এই ধূলিকণার সংস্পর্শে থাকলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। মঙ্গলের ধূলিকণা চাঁদের মতো ধারালো ও ক্ষতিকর না হলেও তা অত্যন্ত সূক্ষ¥, যা সহজেই সবকিছুর সঙ্গে লেগে যায়। এসব কণার আকার মানুষের চুলের প্রস্থের মাত্র ৪ শতাংশের সমান, ফলে এটি সহজেই ফুসফুসে প্রবেশ করতে পারে এবং রক্তপ্রবাহে মিশে যেতে পারে।
গবেষণায় আরও জানা গেছে, মঙ্গলের ধূলিকণায় সিলিকা, জিপসাম ও বিভিন্ন বিষাক্ত ধাতু রয়েছে, যা দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
গবেষকরা সতর্ক করেছে, মঙ্গল অভিযানের ক্ষেত্রে পৃথিবীতে দ্রুত ফিরে আসার সুযোগ থাকবে না। এছাড়া, পৃথিবী থেকে চিকিৎসা সহায়তা পেতে প্রায় ৪০ মিনিটের সময় লাগবে, যা জরুরি পরিস্থিতিতে যথেষ্ট নয়। এজন্য নভোচারীদের ধূলিকণার সংস্পর্শ এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা পরামর্শ দিয়েছে, উন্নত বায়ু পরিশোধন ব্যবস্থা, স্বয়ংক্রিয় পরিষ্কার হওয়া মহাকাশ পোশাক ও বৈদ্যুতিক প্রতিরোধী যন্ত্র ব্যবহারের মাধ্যমে এ ঝুঁকি কমানো যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












