মক্কা শরীফ ও মদীনা শরীফ কেন শুধু সৌদি আরবের খিদমত জিম্মায় থাকবে ? (২)
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৬ জুন, ২০২৪ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
শুধু এতটুকুই নয়, সৌদি আরবের ক্ষমতা নিয়ে সৌদ পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব হয়, তার প্রভাবে হাজীদেরকেও জীবন দিতে হয়। ২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের স্থলে সালমান বিন আবদুল আজিজ ক্ষমতায় আসলে তাদের পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব দৃশ্যমান হয়। সেই বছরই মসজিদ আল হারামে রহস্যজনকভাবে ক্রেন ভেঙ্গে পড়লে ১১৮ জন হাজী শহীদ হন এবং ৩৯৪ জন আহত হন। এর মাত্র ২ সপ্তাহ পর হজ্জ চলাকালে পবিত্র মক্কায় যুবরাজ বিন সালমানের গাড়ি বহরের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়, এতে ভীড়ের চাপে পদদলিত হয়ে অসংখ্য হাজী শহীদ হোন। সৌদি সরকারী হিসেবে হাজীর মৃত্যুর সংখ্যা ৭৬৯ জন দাবী করা হলেও, এপি (অ্যাসোসিয়েট প্রেস) সেই সংখ্যা ২৪১১ জন বলে হিসেব প্রকাশ করে। এতে স্পষ্ট হয়, কথিত খাদেম দাবীকরা সৌদ পরিবারের হাতে সম্মানিত হাজীরা মোটেও নিরাপদ নন।
সৌদি সরকার হজ্জ বা ওমরাহ করার জন্য প্রতি হাজী থেকে একটি নির্দ্দিষ্ট পরিমাণ অর্থ নেয়। সম্প্রতি এ অর্থের পরিমাণ তারা বেশ বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর যে পরিমাণ লোক হজ্জ করে, তাতে হজ্জ ও ওমরাহকারীদের থেকে বিপুল পরিমাণ লাভবান হয় সৌদি সরকার। সৌদি সরকার হাজীদের থেকে অর্থ ছাড়া দিতে চায় না, এতে হাজীদের অনেক কষ্ট হয়। অথচ তারাই খেলাধূলা, নাইটক্লাব, সিনেমা হল আর কনসার্টের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, বিধর্মী খেলোয়াড়দের পেছনে বস্তা বস্তা টাকা অপচয় করে, যা সত্যিই দৃষ্টিকটু।
আবার সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে দেশটি তাবুক অঞ্চলে ‘নিওম সিটি’ নামক একটি শহর বানানো শুরু করেছে। দাবী করা হচ্ছে, নিওম সিটি হচ্ছে অত্যাধুনিক ভবিষ্যত শহর, যা প্রযুক্তির দিক থেকে হবে আমেরিকার সিলিকন ভ্যালির মত, বিনোদনের দিক থেকে হবে আমেরিকার হলিউড শহরের মত আর অবসর যাপনের জন্য হবে ফ্রান্সের সমুদ্র সৈকতের মত। যেখানে সৌদির চলমান আইনে কোন হস্তক্ষেপ থাকবে না, যে কেউ ইচ্ছা মত কাজ করতে পারবে। নাউযুবিল্লাহ। মূলত ৫০০ বিলিয়ন ডলারের বাজেটের এই নিওম সিটি বানানোর একটি বড় অংশের দায়িত্ব পেয়েছে ইসরাইল। ইসরাইল যেন নিওম সিটিতে ঠিক মত কাজ করতে পারে, এজন্য ইসরাইলকে সম্প্রতি স্বীকৃতি দিতে উদ্দত হয় সৌদি আরব। কিন্তু সৌদি ইসরাইলকে স্বীকৃতি দিলে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম নষ্ট হবে, এ কারণে তারা সৌদিকে থামাতে গত ৭ই অক্টোবর, ২০২৩ তারিখ ইসরাইলে হামলা করে বসে হামাস। সেখান থেকেই সাম্প্রতিক ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের সূচনা।
-মুহম্মদ গোলাম সামদানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












