ভিটামিন কে যুক্ত খাবার খাবেন যে কারণে
, ১১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
আমাদের সুস্থ রাখতে এবং শরীর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন ১৩টি ভিটামিন। এই ভিটামিনের ধরন আবার দুই রকম- পানিতে দ্রবণীয় ভিটামিন ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিন।
ভিটামিন কে যুক্ত খাবার খেলে তা কার্ডিওভাসকুলার ডিজিজের ঝুঁকি কমিয়ে দেয়। জেনে নিন ভিটামিন কের উপকারিতা সম্পর্কে-
হাড় শক্তিশালী করে:
দুর্বল হাড় নানা অসুখের কারণ হতে পারে। তাই হাড় শক্তিশালী রাখা জরুরি। হাড় মজবুত করতে সাহায্য করে ভিটামিন কে। এটি গ্রহণের ফলে হাড়ের দুর্বলতা বা ভঙ্গুরতা দেখা দেয় না। বৃদ্ধি পায় হাড়ের ঘনত্ব। ফলে অনেক অসুখ থেকেই মুক্ত থাকা যায়।
হৃদযন্ত্র ভালো রাখে:
সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র ভালো রাখা জরুরি। হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে তা হতে পারে মৃত্যুর কারণ। ভিটামিন কে আমাদের হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। মিনারেলাইজেশনে ধমনীর মধ্যে মিনারেল জমা হতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে সাধারণত এটি হতে দেখা যায়। এটি হৃদরোগের জন্য ঝুঁকির বিষয়। পর্যাপ্ত ভিটামিন কে গ্রহণ করলে কমে স্ট্রোকের আশঙ্কাও।
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে:
শরীরের কোথাও কেটে গেলে রক্ত ঝরতে শুরু করে। এটি দ্রুত জমাট না বাঁধলে মুশকিল। এই জমাট বাঁধানোর কাজটিই করে থাকে ভিটামিন কে। এই ভিটামিন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সাহায্য করে। পাশাপাশি রক্তে ক্যালসিয়ামের পরিমাণও নিয়ন্ত্রণে রাখে। তাই খাবারের তালিকায় প্রতিদিন ভিটামিন কে যুক্ত খাবার রাখুন।
যেসব খাবার খাবেন:
ভিটামিন কে যুক্ত খাবারের মধ্যে রয়েছে সবুজ শাক-সবজি, কেল, ব্রকোলি, পালং শাক, কিউয়ি, আভাকাডো, মুরগি গোশত, সবুজ বিনস, বেকন, ভেজিটেবল অয়েল, সয়াবিন, দুগ্ধজাত উপাদান, ডিম, ফার্মেন্টেড সয়াবিন ইত্যাদি। ১০টি পার্সলের স্প্রিঙ্গসে ৯০ মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে। ৩ আউন্স নাট্টো খেলে, তা থেকে ৮৫০ মাইক্রোগ্রাম ভিটামিন কে পাওয়া যায়।
এককাপ কাঁচা পালং শাকে ভিটামিন কে থাকে ১৪৫ মাইক্রোগ্রাম। ১ টেবিল চামচ সয়াবিন তেলে ২৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে। আধাকাপ আঙুরে ১১ মাইক্রোগ্রাম ভিটামিন কে পাওয়া যায়। সিদ্ধ করা ডিম খেলে ৪ মাইক্রোগ্রাম ভিটামিন কে পাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












