ভিউ ব্যবসা
কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুনিয়া নামে এক ভুয়া ডাক্তার শনাক্ত হয়। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। জেল থেকে বের হওয়ার পর একটি বেসরকারী টিভি চ্যানেল তাকে নিয়ে একটি সাক্ষাৎকার তৈরী করে। সাক্ষাৎকারে মেয়েটি কথা বার্তায় অসংলগ্নতা ধরা পরে এবং চিকিৎসা সংক্রান্ত জ্ঞানের অভাব দেখা যায়। সেই সাক্ষাৎকার ঐ টিভি চ্যানেল তার ফেসবুক পেইজে আপলোড করলে ব্যাপক শেয়ার হয় এবং মেয়েটির অসংলগ্ন কথাবার্তা শুনে মানুষ হাসিঠাট্টা করতে থাকে। দেখা যায়, ঐ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে। এরপর তাকে দেখাদেখি একে একে অনেকগুলো টিভি চ্যানেল মেয়েটির সাক্ষাৎকার নিচ্ছে এবং তার অসংলগ্ন কথা বার্তা প্রচার করে ভিউ কামাচ্ছে।
তবে মেয়েটির কথা একটু ভালো করে খেয়াল করলেই বুঝা যায়, মেয়েটি মানসিকভাবে অসুস্থ। ভিডিওর কমেন্ট বক্সে অনেক ডাক্তার বিষয়টি লিখেছে। এক সাংবাদিক নেতা তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, “ভাইরাল হলেই ভিউ। এই ভিউ কনসেপ্ট মেয়েটাকে আরেকবার গণশত্রু করা হলো। অথচ প্রথম দরকার ছিল তার চিকিৎসা। আমার মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে মেয়েটা। দেশে কথা বলার লোক আছে। মেয়েটার দায়িত্ব নিয়ে কেন চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না!!”
লোক দেখানো ভিউ ব্যবসা বা ভাইরাল হতে চাওয়া বর্তমানে যুগে এক মহামারী ব্যাধিতে পরিণত হয়েছে। বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে যে, মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও নূন্যতম মানবতা সেখানে কাজ করে না। মানুষ মরে গেলে যাক, ভিডিও করে, লাইভ করে আগে অনলাইনে ভাইরাল হয়ে নেই।
সমাজে এ ধরনের ব্যাধি নিরসনের একমাত্র উপায় হচ্ছে পাবলিক প্লেসে সব ধরনের কামেরা নিষিদ্ধ করা। পাবলিক প্ল্যেসে ক্যামেরা বা ছবি/ভিডিও নিষিদ্ধ না করলে এই মরণ ব্যাধি কখনই থামানো যাবে না।
-ইঞ্জিনিয়ার মুহম্মদ মুস্তাফিজুর রহমান, লেখক ও গবেষক।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…