ভালো মানের রড চেনার উপায় ও নির্মান কাজে যে রড ব্যবহৃত হয়
বাংলাদেশ এখন রড উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় রড ব্যবহার করা হচ্ছে ভবন নির্মাণে। ভবনের কাঠামো রড দিয়ে তৈরি। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ভবন নির্মাণে রড ব্যবহারের ক্ষেত্রে গাফিলতি করলে দুর্ঘটনা এড়ানোর উপায় নেই। নির্মাণে নিম্নমানের রড ব্যবহার করা হলে ঝুঁকি বেশি।
অ্যাসুরেন্স ডেভেলপমেন্ট লিমিটেডের রাইসা প্রজেক্টের সিভিল ইঞ্জিনিয়ার জায়েদ সুমন বলেন, “অনেকে ভবন নির্মাণের খরচ কমাতে যেয়ে রড কম দেয়ার কথা ভাবেন, যা মোটেও ঠিক না। স্থাপনা নির্মানে ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই। ভালো মানের রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। ৩ মি.মি. থেকে শুরু করে ৪, ৫, ৮, ১০, ২০ এবং ২৫ মি.মি. পর্যন্ত বিভিন্ন রড এখন বাজারে পাওয়া যাচ্ছে। তবে ভবন নির্মাণে সাধারণত তিন ধরনের রড ব্যবহার করা হয়। পাইলিং, সø্যাব, বিম বা কলাম নির্মাণে বিভিন্ন ধরনের রড ব্যবহার করা হয়।
ডিফর্ম বা খাঁজ কাটা রডের ব্যবহার:
ঐ রড ভালো, যে রড কংক্রিটের সাথে ভালো বন্ধন তৈরি করতে পারে। বাজারে ৪০ গ্রেড, ৬০ গ্রেড এবং ৭৫ গ্রেডের রড পাওয়া যায়। এখন ৪০ গ্রেডের রড খুব কমই ব্যবহৃত হয়। ৬০ গ্রেডের রড সাধারণত ভবন নির্মাণে বেশি ব্যবহৃত হয়। ৭৫ গ্রেড হল এক্সট্রিম গ্রেড। বহুতল ভবন নির্মাণে এই এক্সট্রিম গ্রেডের রড বেশি ব্যবহৃত হয়। তাই ৬০ গ্রেড বা ৭৫ গ্রেডের যেকোন একটি ভবন নির্মানের জন্য বেছে নিতে হবে। রড সাধারণত দুই ধরনের হয়, মাইল্ড স্টিল (গঝ) এবং স্টেইনলেস স্টিল (ঝঝ)। সাধারণত এসএস রড চুম্বক ধরে না। এই ধরনের রড ভালো। ডিফর্ম বা খাঁজ কাটা রড প্লেইন রড থেকে ভালো, কারণ খাঁজ কাটা রড কংক্রিটের সাথে ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে, তাই এই রড ব্যবহার করা উচিত।
ভালো মানের রডের বৈশিষ্ট্য:
ভাল রড চেনার উপায় হল ঐ রডে মরিচা ধরবে না এবং রডে কোন ফাটা থাকবে না। সহজে মরিচা ধরে এমন রড ভালো নয়। কেনার সময় যদি দেখেন রডের গায়ে মরিচা ধরে আছে, তাহলে এই রড না কেনাই ভালো। রডটিকে ৯০ ডিগ্রী থেকে ১৩০ ডিগ্রী পর্যন্ত বাকা করবেন। তারপর আবার সোজা করে দেখবেন রডটিতে কোন ফাটল ধরেছে কিনা? যদি ফাটল ধরে তাহলে বুঝে নিবেন এই রডের মান ভালো না। এমন রড কেনা থেকে বিরত থাকতে হবে। আপনি যে প্রতিষ্ঠানের রড ক্রয় করবেন তাতে মান নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের সীল রয়েছে কিনা দেখতে হবে। প্রতিটি রডে বিএসটিআই এবং বুয়েট বা অন্যসব মান যাচাইকারী প্রতিষ্ঠানের সীল দেখে ক্রয় করতে হবে।
রডের মান নিশ্চিত হওয়ার পর রড ক্রয় করা উচিত। রড, সিমেন্টের মতো মৌলিক উপকরণগুলো ভবন নির্মাণে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রড-সিমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভালো মানের রড ভবনকে ঝুঁকি থেকে রক্ষা করে। ইঝজগ এর নির্বাহী পরিচালক বলেছে, “রড হলো ভবনের মূল কাঠামো। ভালো রড কিনলে ভবন দীর্ঘস্থায়ী হবে; ঝুঁকি কমে যাবে। আমরা ভালো মানের রড কেনার পরামর্শ দেব।” অনেক সময় কংক্রিট ও রডের অনুপাত সঠিকভাবে মানা হয় না, তাই ভবনের ঝুঁকি বেড়ে যায়। তাই আনুপাতিক হার ঠিক রাখতে হবে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।