মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ভালো ফায়সালা পাওয়ার উছুল এবং অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয়

জামিল আল মাদানি প্রকাশ: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ১:৪৬
ভালো ফায়সালা পাওয়ার উছুল এবং অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয়
বান্দা কিভাবে ভালাই বা কল্যান লাভ করবে, সে সম্পর্কে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
لَنْ تَـنَالُوا الْبِرَّ حَتّٰي تُـنْفِقُوْا مِـمَّا تُـحِبُّـوْنَ
অর্থ: “মহান আল্লাহ পাক উনার পবিত্র রাস্তায় তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু খরচ না করা পর্যন্ত কস্মিনকালেও কোন নেকী (ভালাই, ভালো ফায়সালা, ভালো প্রতিদান) হাছিল করতে পারবে না।” (পবিত্র সূরা আল ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ ৯২)
আর সখী বা সাখাওয়াতির মাধ্যমে হাবীবুল্লাহ হলে দুয়া কবুল হয়। কেননা, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
اَلسَّخِىُ حَبِيْبُ اللهِ وَلَوْ كَانَ فَاسِقًا
অর্থ: দানশীল মহান আল্লাহ পাক উনার বন্ধু যদিও সে ফাসিক হোক না কেন। আর বখীল মহান আল্লাহ পাক উনার শত্রু যদিও সে আবিদ হোক না কেন।
মহান আল্লাহ পাক তিনি যাকে মুহব্বত করেন তার ফয়সালা ভালো হবে নাকি মন্দ হবে? নি:সন্দেহে ভালো হবে। তাই সখী ব্যক্তির আমলে ঘাটতি থাকলেও: ফরয, ওয়াজিবে ঘাটতি থাকলেও তার ভালো ফায়সালা হবে। একজনের ভালো ফায়সালা মানে হচ্ছে তার নিজের ও পরিবারের ঘনিষ্ঠজনের এক বছরের ভালো ফায়সালা। তবে, ফিকির করলে বুঝা যায়, জিন্দেগীর ভালো ফায়সালা।
এখন সাখাওয়াতী অর্জন করতে হলে বখীলি দূর করতে হবে। কেননা, বখীল মহান আল্লাহ পাক উনার শত্রু। বখীল সারা রাতব্যাপী ইবাদত করলেও বখীলের জন্য ভালো ফয়সালা হয় না। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اَلْبَخِيْلُ عَدُوُّ اللهِ وَلَوْ كَانَ عَابِدًا
অর্থ: আর বখীল ব্যক্তি মহান আল্লাহ পাক উনার শত্রু যদিও সে আবিদ হোক না কেন। আর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
فَاتَّـقُوا اللهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْـمَعُوْا وَاَطِيْـعُوْا وَاَنْـفِقُوْا خَيْـرًا لِّأَنْـفُسِكُمْ ۗ وَمَنْ يُـوْقَ شُحَّ نَـفْسِه فَاُولٰئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ
অর্থ: তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো সাধ্য সামর্থ অনুযায়ী, শুনো, আনুগত্য করো এবং ব্যয় করো। এটা তোমাদের জন্যে কল্যাণকর। যারা নিজেকে কার্পন্য থেকে মুক্ত রাখে, তারাই সফলকাম। (পবিত্র সূরা আত-তাগাবুন শরীফ, পবিত্র আয়াত শরীফ ১৬)
স্বতঃস্ফুর্ততার সাথে, সাখাওয়াতীর সাথে আর্থিক খিদমতে শরীক থাকতে হবে। নতুবা কিভাবে সন্তুষ্টি পাবে? কিভাবে দোয়া কবুল হবে? কিভাবে ভালো ফয়সালা হবে? মহান আল্লাহ পাক বিশেষ রাতগুলোতে এটাই দেখবেন। যার যেটা নির্ধারিত খরচ সেটা তো ফরয, অবশ্য কর্তব্য। অতিরিক্ত নিয়ামত পেতে চাইলে আরও অতিরিক্ত করার প্রতিযোগিতা করা উচিত। কেননা মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
فَاسْتَبِقُوا الْـخَيْـرَاتِ
অর্থ: তোমরা নেককাজে (সৎকাজে) প্রতিযোগিতা করো। (পবিত্র সূরা বাক্বারা শরীফ, পবিত্র আয়াত শরীফ ১৪৮)
এই পবিত্র আয়াত শরীফ নাযিলের প্রেক্ষিতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা খেজুরের বিচি এমনকি বকরীর লেদি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সেই অর্থ মুবারক খিদমত মুবারকে পেশ করেছেন।
তাই, এ বিষয়ে সকলের করণীয় হলো- (১) সংগ্রহকারীকে প্রদানকারীতে রূপান্তরিত করতে হবে। বলতে হবে যে আপনিও সংগ্রহ করেন তাহলে সমস্ত ফযীলত লাভ হবে। (২) সম্পর্কোন্নয়ন তালিকা থেকে লোকদেরকে পবিত্র দরবার শরীফে পবিত্র শবে বরাত শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে উপস্থিত করা। কেননা, এ মহান রাতে রহমতে খাছ বর্ষিত হয়। এখন ১ জন লোকও যদি আপনার মাধ্যমে হেদায়েত পায়, তাহলে সেটার মাধ্যমে আসমান-যমীনের সমস্ত কিছু থেকে উত্তম প্রতিদান লাভ করা যাবে। উল্লেখ্য যে, দুআ ও দানের দ্বারা তাক্বদীর পরিবর্তন হয়। তাক্বদীর ৩ প্রকার। (১) মুবরাম (২) মুবরাম মুয়াল্লাক্ব (৩) মুয়াল্লাক্ব।
বলা বাহুল্য যে, পবিত্র রাজারবাগ শরীফে পবিত্র শবে বরাত উপলক্ষে হাজার হাজার লোকের সমাগম হয়। এত বিপুল সংখ্যক লোক কয়েকদিন ধরে একত্রিত হন। সবাই সারারাত্রব্যাপী সুশৃঙ্খলভাবে ইবাদত-বন্দেগী করেন। সবার জন্য তিনদিন রোযার সাহরী ও ইফতারীর ইন্তিজাম করা হয়। কাজেই, এ বিরাট ইন্তিজামে আর্থিকভাবে শরীক হওয়ার মাধ্যমে পবিত্র শবে বরাত উনার যাবতীয় নিয়ামত খুব সহজেই লাভ করা সম্ভব। এককভাবে ইবাদত করে কতটুকু হাছিল করা সম্ভব! কিন্তু আর্থিক খিদমতের মাধ্যমে আন্জামে যারা শরীক থাকবে তারা সকলের ইবাদতের সমস্ত কিছুর হিস্যা লাভ করবে। সুবহানাল্লাহ!
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৮ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে