ভারত কেন বাংলাদেশকে একাত্তরে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলো? (১)
আজকাল ভারতীয়রা প্রায়শঃ একটা কথা বলে, “ভারত বাংলাদেশকে ৭১ সালে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলো, সুতরাং বাংলাদেশীদের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা।”
এ কথার পাল্টা একটি প্রশ্ন স্বাভাবিকভাবে জন্ম নেয়, ভারত বাংলাদেশকে সাহায্য করেছিলো বুঝলাম, কিন্তু কেন সাহায্য করেছিলো? এর পেছনে কি ভারতের কোন স্বার্থ ছিলো? নাকি নিঃস্বার্থ সাহায্য ছিলো?
এজন্য আসলে প্রথমেই জানা দরকার ১৯৭১ সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিলো?
পাকিস্তানের দুটি অংশ ছিলো, একটি পশ্চিম পাকিস্তান, অন্যটি পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে কয়েকটি জাতিগোষ্ঠীর বসবাস- পাঞ্জাবি, সিন্ধি, বেলুচি ও পাঠান। আর পূর্ব পাকিস্তানে বাঙালি। পাঞ্জাবি জাতিগোষ্ঠীর সেনাবাহিনীতে আধিক্য ছিলো। এ আধিক্যকে কাজে লাগিয়ে পাঞ্জাবিরা অধিক সুযোগ-সুবিধা ও ক্ষমতা ভোগ করতো এবং অন্য জাতিগোষ্ঠী অর্থাৎ সিন্ধি, বেলুচি, পাঠান ও বাঙালিদের অল্পতে সন্তুষ্ট থাকতে বলতো, বৈষম্য করতো। তবে অন্যসব জাতিগোষ্ঠীর তুলনায় বাঙালিদের জনসংখ্যা ছিলো বেশি। অন্যরা পাঞ্জাবিদের এ বঞ্চনার বিরুদ্ধে তেমন প্রতিরোধ-বিদ্রোহ গড়তে না পারলেও একমাত্র বাঙালিরাই সফলতার সাথে পাঞ্জাবিদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং সেই বিদ্রোহের কারণেই সূচনা হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের, জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন একটি রাষ্ট্রের।
এবার আমরা জানবো, ভারত বাংলাদেশকে যতটুকুই সাহায্য করেছিলো, তার পেছনে কি তার কোন স্বার্থ ছিলো, নাকি নিঃস্বার্থ ছিলো-
১. ভারত-পাকিস্তান দুই চিরশত্রু। একজন অপরজনের ক্ষতি করতে চায়। পূর্ব ভারতের ৭টি রাজ্য (অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা) তাদের মূল ভূখ- থেকে প্রায় বিচ্ছিন্ন এবং বাংলাদেশ দিয়ে ঘিরে আছে। বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা অবস্থায় প্রায়ই পাকিস্তান এই ৭টি অঙ্গরাজ্যে বিদ্রোহ উস্কে দিতো, ফলে সমূহ সম্ভবনা তৈরী হয় ঐ রাজ্যগুলো ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার। এ পরিস্থিতিতে নিজের অখ-তা রক্ষার্থে ভারতের জরুরী হয়ে যায় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার। বিশেষ করে ১৯৬৫ সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে মারাত্মক নাকানি-চ্বুানি খায়। সে শিক্ষা থেকে তারা নিশ্চিত হয়, কখন যদি তাদের পূর্বাঞ্চলের ৭ অঙ্গরাজ্য নিয়ে যুদ্ধ হয়, এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকে, তবে সেই রাজ্যগুলোকে তারা কখনই রক্ষা করতে পারবে না। তাই নিজেদের অখন্ডতার স্বার্থেই ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করে। তাই বলতে হয়, ৭১ সালে ভারত বাংলাদেশকে উপকার করেনি, বরং বাংলাদেশীরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে ভারতের উপকার করেছে এবং এটাই বাস্তব কথা।
২. কোন কোন ঐতিহাসিক একাত্তরের ইতিহাস লিখতে গিয়ে বলেছেন, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে ভারতের ৭ দফা মৈত্রী চুক্তি সম্পাদন হয়েছিলো। ইতিহাসের পাতায় তারা আরো দাবী করেন, এই চুক্তিতে এমন কিছু শর্ত ছিলো, যার কারণে সেখানে স্বাক্ষর করতে গিয়ে প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে যান। এই চুক্তির শর্ত হিসেবে, ভারত বাংলাদেশকে যুদ্ধে সাহায্যের বিনিময়ে কিছু কিছু কঠিন বিষয় দাবী করে, যেমন- ভারতীয় সৈন্যরা বাংলাদেশে ইচ্ছামত অবস্থান করবে, বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ নিয়ন্ত্রণ নিবে ভারতীয় কর্মকর্তারা, দুই দেশের মধ্যে উন্মুক্ত বাণিজ্য হবে ইত্যাদি। (তথ্যসূত্র: ২৬৬ দিনে স্বাধীনতা, নুরুল কাদির, ভ্রাম্যমান রাষ্ট্রদূত, মুজিবনগর সরকার; সিদ্দিক সালিকের নিয়াজির আত্বসমর্পণের দলিল, পৃষ্ঠা-৫৬)
-এস হাবীব।
ভারত কেন বাংলাদেশকে একাত্তরে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলো?
- পর্ব ১ ভারত কেন বাংলাদেশকে একাত্তরে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলো? (১) আপনি এখন এটি পড়ছেন
- পর্ব ২ ভারত কেন বাংলাদেশকে একাত্তরে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলো? (২) ২১ জানুয়ারি, ২০২৪
আরও পড়ুন
সব ›
আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম!
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।