ব্লেন্ডারে দেওয়া ঠিক নয় যেসব খাবার
আলু:
আলু বিভিন্নভাবে রান্না করা যায়। আলুতে এমনিতেই প্রচুর স্টার্চ থাকে, ব্লেন্ডারের ব্লেডের সংস্পর্শে এলে আরও বেশি স্টার্চ ছেড়ে দিতে পারে।
হিমায়িত খাবার:
ব্লেন্ডারে হিমায়িত খাবার যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, শাকসবজি ইত্যাদি দেওয়া ঠিক নয়। হিমায়িত থাকার কারণে এগুলো বেশ শক্ত থাকে, ফলে ব্লেডের সাহায্যে কাটা কঠিন হয়ে পড়ে। যদি ব্লেন্ড করার প্রয়োজন হয় তবে কিছুক্ষণের জন্য ঘরের তাপমাত্রায় রাখতে হবে। তারপর ব্লেন্ড করতে হবে।
যেকোন গরম জিনিস:
ব্লেন্ডারে গরম জিনিস দেবেন না। অনেকেই গরম রান্না খাবার দিয়ে ব্লেন্ড করেন। এতে প্রচুর বাষ্প এবং চাপ তৈরি করতে পারে, ফলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে। ব্লেন্ডারে গরম পনির দেওয়াও বিপজ্জনক হতে পারে।
তীব্র গন্ধযুক্ত খাবার:
তীব্র গন্ধযুক্ত খাবারগুলিও ব্লেন্ডারে দেওয়া উচিত নয়। বেশিরভাগ মানুষ পেঁয়াজ, রসুন বা আদা ব্লেন্ডারে দেন। এতে ব্লেন্ডারে গন্ধ হতে পারে যা অন্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে।
ময়দা:
কেউ কেউ ব্লেন্ডারে ময়দা ব্লেন্ড করার চেষ্টা করেন, এটা একেবারেই উচিত নয়। কারণ ব্লেন্ডারগুলো ময়দা ব্লেন্ড করার উপযোগী করে তৈরি করা হয় না।
ফ্রিজে মাছ—গোশত রাখেন, এই পদ্ধতিতে অঁাশটে গন্ধ দূর হবে তাড়াতাড়ি
রোজ—রোজ বাজার যাওয়া সম্ভব নয়। তাই সারা সপ্তাহের মাছ—গোশত একদিন কিনেই ফ্রিজে রাখতে হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় মাছ—গোশতের গন্ধ। যে পাত্রে রাখা হয়, তা থেকে কিছুতেই মাছ—গোশতের অঁাশটে গন্ধ যায় না। যে পাত্রে কাঁচা মাছ—গোশত রাখা হয় কিংবা যে কড়াই বা পাত্রে মাছ—গোশত রান্না করা হয়, সেখান থেকে অঁাশটে গন্ধ দূর করা বেশ কঠিন কাজ। অনেক সময় ফ্রিজেও অঁাশটে গন্ধ তৈরি হয়। বাসন মাজার লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করে মাছ—গোশতের অঁাশটে গন্ধ দূর করা সম্ভব নয়। তাই এমন উপায় বেছে নিতে হবে, যার জেরে সহজেই অঁাশটে গন্ধ দূর হয়ে যাবে। বাসনপত্র থেকে অঁাশটে গন্ধ দূর করতে সিরকা ব্যবহার করুন। পানির সঙ্গে সিরকা মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে কিছুক্ষণ বাসনটা ভিজিয়ে রাখুন। তারপর গরম পানিতে ধুয়ে নিন। লেবুর রস দিয়ে বাসন মাজতে পারেন। মাছ—গোশতের অঁাশটে গন্ধ দূর করতে বাসনমাজার তরল সাবানের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এবার এটা দিয়ে বাসন মেজে ধুয়ে নিন। লেবুর রসের পাশাপাশি লেবুর খোসা দিয়েও বাসন পরিষ্কার করতে পারেন। যে পাত্রে মাছ—গোশত রেখেছিলেন, সেটায় লেবুর খোসা ভাল করে ঘষে নিন। এরপর সাবান দিয়ে বাসন ধুয়ে নিন। গন্ধ দূর হয়ে যাবে। বেকিং সোডা ব্যবহার করে বাসনপত্র থেকে মাছ—গোশতের অঁাশটে গন্ধ দূর করুন। পানিতে ১ চামচ বেকিং সোডা ভিজিয়ে নিন। এবার এই বেকিং সোডা দিয়ে বাসন মেজে নিন। তারপর পানিতে ধুয়ে নিলেই কাজ শেষ। কফির গুণেও বাসনপত্র থেকে মাছ—গোশতের গন্ধ দূর হয়ে যাবে। কফির গুঁড়ো দিয়ে ভাল করে বাসন মেজে নিন। তারপর পুনরায় তরল সাবান দিয়ে বাসন ধুয়ে নিন। অঁাশটে গন্ধও উধাও হয়ে যাবে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।