বেনিনে দ্বীন ইসলামের অগ্রযাত্রা
চীনের মহাপ্রাচীরের পর মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনার দেশ বেনিন। নিজেদের প্রতিরক্ষার জন্য ছয় শতাব্দী আগে প্রি-মেকানিক্যাল যুগে প্রায় সাড়ে ছয় হাজার বর্গফুটের বিশাল দেয়াল স্থাপন করেছিল তারা। বিস্মিত না হয়ে উপায় নেই। তবে আজ আমরা বেনিনের স্থাপত্যশৈলী আর সহস্রাব্দের ঐতিহ্য নিয়ে কথা বলবো না।
আমরা কথা বলতে চাই বেনিনের ইসলাম আর মুসলমানদের নিয়ে।
বেনিনের দক্ষিণে গিনি উপসাগর; আর এই গিনি উপসাগর ঘেঁষেই ১২১ কিলোমিটারের দীর্ঘ তটরেখা রয়েছে। যা বেনিনে দ্বীন ইসলাম প্রবেশ ও প্রচারে মুখ্য ভূমিকা রেখেছে। অনুন্নত এই জনপদে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের নানা এলাকা থেকে বাণিজ্যিক কাফেলা নিজেদের পণ্য নিয়ে উপস্থিত হতো এই সমুদ্র উপকূলে। আবার কেউ বা আসত দাস সংগ্রহের অভিপ্রায়ে। যদিও তৎকালীন সময়ে পৌত্তলিকতা ছিল বেনিনের প্রধান ধর্মবিশ্বাস।
কিন্তু এসব বাণিজ্য কাফেলার মধ্য থেকে মুসলিম বণিকরা নিজেদের ব্যবসায়িক কর্মকা-ের পাশাপাশি দ্বীন ইসলামের সুমহান সৌন্দর্য বেনিনবাসীর সামনে তুলে ধরতে পিছপা হননি। যার ফলে মুসলিম বণিকদের উত্তম চরিত্র-মাধুর্য আর নীতিনৈতিকতায় মুগ্ধ হয়ে অনেক লোক ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে শুরু করে। এর মধ্যে কেনিয়া থেকে আগত বেনিনে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীরা প্রথম ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য অর্জন করে। আর কেনীয় নেতাদের আহ্বানে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে থাকে।
ঞযব ড়িত্ষফ ভধপঃ নড়ড়শ-এর তথ্যানুযায়ী নাইজেরিয়া ও মালি থেকে আগত মুসলিম আলিমরাই দ্বীন ইসলামের দ্বীনি আদর্শ তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তবে বেশিরভাগ বেনিন মুসলিমই আহলে সুন্নত ওয়াল জামায়াতের নীতি-আদর্শ গ্রহণ করেন। এখানে মধ্যপ্রাচ্য থেকে আগত শিয়ারাও নিজেদের আদর্শ প্রচারে চেষ্টার ত্রুটি করেনি।
বেনিনের জাতিগুলোর মধ্য থেকে ইউরোবা ও বারিবা জাতিগুলোই ইসলাম গ্রহণের দিক থেকে অগ্রগামী ছিল। তবে বেনিনের হাউসা ও ফুলানি উপজাতিগুলোও ইসলামের প্রচার ও প্রসারে অনেক ভূমিকা রেখেছে।
বিখ্যাত ঐতিহাসিক শাকির মাহমুদের রচিত আফ্রিকান ইতিহাস-বিষয়ক গ্রন্থ ‘তারিখুল ইসলামী’র ভাষ্য মতে, ১৮৫১ সালে বেনিনে ফরাসি উপনিবেশবাদ গড়ে উঠার পর সেখানে দ্বীন ইসলামের প্রচার ও প্রসার আরো ব্যাপকতা লাভ করে। যদিও সে সময় দেশটির দক্ষিণ প্রান্তে বসবাসরত পৌত্তলিক উপজাতিরা ফরাসি দখলদারদের সহায়তায় ইসলামী জোয়ারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু ইসলামী দাওয়াহ সংস্থাগুলোর প্রাণান্ত প্রচেষ্টায় সেই প্রতিরোধ ডিঙিয়ে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত থাকে। এ ক্ষেত্রে নাইজেরিয়ান সুফি নেতাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ফলে আজ বেনিনে ইসলামই হচ্ছে সর্বাধিকসংখ্যক জনতার দ্বীনি বিশ্বাস। পশ্চিম আফ্রিকার অন্য দেশগুলোর মতো বেনিনেও সর্বাধিকসংখ্যক মুসলিম মালিকী মাযহাবের অনুসরণ করে থাকেন।
ইসলামী শিক্ষা ও বৈজ্ঞানিক সাংস্কৃতিক সংস্থার (ইসেসকো) তথ্যমতে, বেনিনের মুসলমানরা ১৯৯০ দশকে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি ইসলামী কর্মকা-ের প্রতিও গভীর মনোযোগী হয়ে ওঠেন। আর সে সময় তারা দেশের নানা প্রান্তে মসজিদ প্রতিষ্ঠা, ‘নূর আল ইসলাম’ নামক সংবাদপত্র ও ‘দ্য ইসলামিক উম্মাহ’ নামে একটি মাসিক ম্যাগাজিন প্রকাশ করেন। তারা ‘সাওতুল ইসলাম’ নামে একটি রেডিও কেন্দ্র স্থাপনে সক্ষম হন। দেশটির কোটোনো শহরেই রয়েছে কয়েকশ’ মসজিদ, যার মধ্য থেকে অন্তত ১২টিতে জুমুয়াবারে জুমুয়ার নামায আদায় করা হয়। ইউনেসকো ২০১৫ সালে কোটোনোকে বেনিনের ইসলামিক সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।