বেতন বৃদ্ধি না জীবনযাত্রা ব্যয় হ্রাস, কোনটা বেশি দরকার? (১)
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
তবে এই সমস্যা শুধু গার্মেন্টস শ্রমিকদেরই নয়, বরং প্রতিটি সেক্টরে। প্রাপ্য বেতন দিয়ে সংসার চালানো এখন খুব কঠিন। তবে আমার মনে হয়, শুধু বেতন বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করা যাবে না। বরং দৃষ্টি দিতে হবে জীবনযাত্রার ব্যয় (ষরারহম পড়ংঃ) বৃদ্ধিতে লাগাম টেনে। কারণ বাসা ভাড়া, দ্রব্যমূল্য, গাড়ি ভাড়া সবকিছুইতেই উর্ধ্বগতি। বেতন যতই বৃদ্ধি করেন, সব কিছুর দামও তো বাড়ছে। তাহলে বেশি বেতনে কি লাভ হবে? উদাহরণস্বরূপ, আপনি আগে ৫০০ টাকা দিয়ে যে বাজার করতেন, এখন সেই বাজার করতে ১ হাজার টাকা লাগে। এখন আপনার বেতন যদি ডবল করা হয়, তবে লাভ কি? এর থেকে বরং জীবনযাত্রা ব্যয় হ্রাস করলে আপনার ৫০০ টাকার মধ্যে যদি ২০০ টাকা বেঁচে যায়, তাহলে বরং লাভ। লক্ষ্য করেন দেখুন, গার্মেন্টস শ্রমিকদের বাৎসরিক বেতন বৃদ্ধি ৫%। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, বর্তমান খাদ্যে মূল্যস্ফীতি ১২% এর বেশি। তাহলে ৫% শতাংশ বেতন বৃদ্ধি করে ১২% খাবারের দাম বাড়লে কি আসলেই ফায়দা হবে?
একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, আফ্রিকান রাষ্ট্র সোমালিল্যান্ড বা জিম্বাবুয়ের সব কিছু দাম বৃদ্ধি ও মুদ্রার অবমূল্যায়নের কথা অনেক শুনবেন। সেখানে বস্তা ভরে টাকা দিয়ে এক টুকরা রুটি কিনতে হতো। রাস্তায় টাকার বস্তা ফেলে রাখলেও চোর তা চুরি করতো না। অর্থাৎ জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির লাগাম যদি না টানতে পারেন, তবে হাজার বেতন বাড়িয়েও লাভ হবে না। বস্তা ভরে টাকা পাবেন, কিন্তু টাকার দাম থাকবে না।
আবার শ্রমিকদের বেতন বৃদ্ধির পার্শ্বপ্রতিক্রিয়াও কিন্তু আছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়। উৎপাদন খরচ ঠিক রাখার জন্য মালিকপক্ষ তখন অটোমেশনের দিকে ঝুঁকে। এতে শ্রমিকের বদলে মেশিন দিয়ে উৎপাদন করা হবে, তখন খরচ কমবে এবং উৎপাদনও দ্রুত হবে। গার্মেন্টস সেক্টরে অটোমেশনের ফলে শ্রমিক ছাঁটাই অবধারিত। এজন্য অনেক সময় শ্রমিকদের বেতন বৃদ্ধি আন্দোলনের পেছনে শ্রমিকদের স্বার্থ না যতটুকু থাকে, তার থেকে বেশি থাকে মেশিনারিজ কোম্পানিগুলোর স্বার্থ। কারণ শ্রমিকদের বেতন বৃদ্ধি হলে শ্রমিকদের স্থান দখল করবে মেশিন, আর তাতে মেশিন বিক্রি করে মেশিনারিজ কোম্পানিগুলো প্রচুর লাভ করবে। এজন্য অনেকের ধারণা, শ্রমিকদের আন্দোলনের পেছনে ইন্ধন থাকে বড় বড় মেশিনারিজ কোম্পানিগুলোর। স্বল্পশিক্ষিত শ্রমিকরা হয়ত বুঝতেই পারে না, তাদেরকে পেছন থেকে ইন্ধনদাতারা তাদেরকে বেকার করে মেশিন বিক্রির ধান্ধায় নেমেছে।
-শেখ মুহম্মদ রাফসানযানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












