বেইলি রোডে অগ্নিকা- : প্রাকৃতিক গ্যাসের উপর ভাসা দেশ যখন বিপদজনক সিলিন্ডার গ্যাস ব্যবহার করে (২)
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
২০১৪ সালের ১৪ই নভেম্বর আমেরিকা ভিত্তিক অনলাইন ম্যাগাজিন দ্য ডিপ্লোমেট বাংলাদেশে গ্যাস সম্পদ নিয়ে একটি প্রতিবেদন ছাপায়। যার শিরোনাম ছিলো Bangladesh: Asia's Nwe Energy Superpower? প্রতিবেদনটিতে বলা হয়, এশিয়ার অন্যতম জ্বালানি শক্তি হিসেবে বাংলাদেশ অবস্থান করছে। পরবর্তী প্রাকৃতিক গ্যাসের সুপার পাওয়ার হবে দেশটি। আন্তর্জাতিক আদালতের রায়ে ভারতের সাথে বিরোধপূর্ণ সমুদ্র এলাকায় ২০ হাজার স্কয়ার কিলোমিটারে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই সমুদ্রসীমায় রয়েছে প্রাকৃতিক জ্বালানি সম্পদের অভাবনীয় সম্ভাবনা। সান ফ্রান্সিসকো বে এরিয়ার গবেষক ও জার্নালিস্ট জ্যাক ডেচ এক কলামে লেখে, এই মুহূর্তে ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদের একটি হিসাব কষা হচ্ছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সরবরাহ হবে বলে ধারণা করা হচ্ছে। পেট্রোবাংলা এই বছরের শেষে ১৮টি নতুন তেল ও গ্যাস ব্লকের নিলাম ডাকে। সেঞ্চুরি ফাউন্ডেশনের পলিসি অ্যাসোসিয়েট নেইল ভাতিয়া বলে, পৃথিবীর ভেতর বাংলাদেশ হবে সেরা গ্যাস সমৃদ্ধশালী দেশ। মানার এনার্জির হেড অফ কনসাল্টিং রবিন মিল জানায়, প্রকৃতপক্ষে বাংলাদেশের এই সীমানায় কতটুকু গ্যাস রয়েছে তা এখনো প্রমাণিত নয়। ১০০ কী ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ থাকতে পারে। বাংলাদেশকে ইঙ্গিত করে সে আরো জানায়, তবে আমরা নতুন একটি গ্যাস অঞ্চল আবিষ্কার করতে যাচ্ছি। (দ্য ডিপ্ল্যোমাট, ১৪ নভেম্বর, ২০১৪)
তবে শুধু সমুদ্র নয়, বাংলাদেশের ভেতরেও রয়েছে প্রচুর গ্যাস প্রাপ্তির সম্ভবনা। এক সিলেটের ছাতক গ্যাস ফিল্ডে ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের সম্ভবনা রয়েছে। (তথ্যসূত্র: যুগান্তর, ১৪ আগস্ট ২০১৮) কিন্তু দেখা যাচ্ছে, বাংলাদেশে এত গ্যাস সম্পদ থাকার পরও তা উত্তোলন করা হয় না, উত্তোলনে রাষ্ট্রের তেমন আগ্রহ দেখা যায় না। বরং কোটি কোটি ডলার খরচ করে তরল (এলএনজি) বা সিলিন্ডার গ্যাস আমদানি করা হয়।
এখানে একটি বিষয় বুঝতে হবে, সিলিন্ডার গ্যাস যে শুধু বাসা-বাড়ি-রেস্তোরায় আগুন ধরা বিষয়টি এমন নয়, বাজারে দ্রব্যমূল্যে যে আগুন তার পেছনেও সিলিন্ডার গ্যাস জড়িত। কারণ সিলিন্ডার গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয় ডলার দিয়ে। আর যত বেশি ডলার ব্যবহার করা হয়, দেশে মুদ্রাস্ফীতি তত বাড়ে, ফলে দ্রব্যমূল্যও তত বাড়ে। আর আমরা যত বেশি ডলার ব্যবহার করবো, আমেরিকার অর্থনীতি তত বেশি শক্তিশালী হবে। আমেরিকা ইসরাইল বা ইউক্রেন যুদ্ধের খরচ ডলারের মাধ্যমে আমাদের দেশে পাস করে দিবে, আমরা ডলার ব্যবহার করে সেই সব যুদ্ধের খরচ মেটাচ্ছি।
দেশের গ্যাস সম্পদ উত্তোলন না করার পেছনে সম্ভবত একটি বড় কারণ আমদানি ব্যবসা। কারণ দেশী গ্যাস উত্তোলন করলে বিদেশ থেকে আমদানি করা বন্ধ হয়ে যাবে, যেই আমদানির মাধ্যমে বড় বড় রাঘব বোয়ালদের বিশাল ব্যবসা হয়। পাশাপাশি আমদানির আড়ালে প্রচুর টাকা পাচার হয়, যা খোদ বাংলাদেশ ব্যাংকও স্বীকার করেছে। আবার কেউ কেউ বলে, বাংলাদেশের গ্যাস উত্তোলন করলে ভারত নাখোশ হয়, কারণ বাংলাদেশের গ্যাস সম্পদ তুললে পার্শ্ববর্তী ভারতের গ্যাসের স্তর নেমে যেতে পারে। এ কারণে বাংলাদেশে নতুন গ্যাস কূপগুলোর দিকে নাকি তেমন নজর দেয়া হয় না।
যাই হোক, মূল কথা হলো, অগ্নি দুর্ঘটনা এড়াতে এবং দেশের অথনীতি বাঁচাতে দেশী গ্যাস উত্তোলন ও ব্যবহারের বিকল্প নেই। অগ্নি নির্বাপক ব্যবস্থা উন্নত করেন সমস্যা নেই, কিন্তু সমস্যার কেন তৈরী হচ্ছে, তার মূল জায়গায় যদি সমাধান না করেন, তবে হাজারো অগ্নি নির্বাপক ব্যবস্থা উন্নত করে লাভ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












