বিয়েতে দাওয়াত না দিয়ে বাড়ির সামনে গেট করায় সংঘর্ষ
, ১১ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
দেওয়া হয়নি বিয়ের দাওয়াত। এ অবস্থায় প্রতিবেশীর বাড়ির সামনে কনের বাবার গেট তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার মাগুরা জেলা সদরের বজরুকশ্রীকু-ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তার সমর্থকদের দাওয়াত না দেওয়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
গত সোমবার বিয়ে শেষ হওয়ার পর মঙ্গলবার সকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। দুই ঘন্টার সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, বিয়ের দাওয়াতের বিষয়ে তারা কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথা-কাটাকাটি হয়। এতে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে।
এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডেকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












